1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

হিজবুত তাহরীর ২১ সদস্যকে আটক করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০১৩
  • ১১০ Time View

রাজধানীর ওয়ারী থানার ঠাঠারি বাজারের আবাসিক হোটেল স্টারে গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ও অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ ২১ জনকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হিজবুত তাহরীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০ থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। রাতে পূর্বপরিকল্পিত গোপন বৈঠক থেকে সন্দেহভাজন ৭২ জন আটক করে। পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ৫১ জন শিক্ষার্থীকে বুয়েটের কাছে হস্তান্তর করেছে।

পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইলিয়াছ শরীফ সংবাদ মাধ্যমকে বলেন, অভিযানে মোট ৭২ জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে বুয়েটের ৫১ জন শিক্ষার্থীকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ২১ জনের মধ্যে ১১ জন বুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থী, ১ জন শিক্ষক, ৩ জন সাবেক শিক্ষার্থী এবং বাকি ৭ জন অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২১ জনের মধ্যে ১১ জনকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ১০ জনকে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ