1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

জাল টাকা বিক্রেতার মুখোমুখি আফসানা মিমি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১২
  • ২৫৯ Time View

আমাদের আশেপাশেই ঘামটি মেরে আছে অনেক সমাজ-বিরোধী অপরাধী চক্র। আমরা যাদের মুখোশে ঢাকা মুখ চিনি। চিনি না আসল চেহারা। এমনই নানা অপকর্মের হোতাদের মুখোমুখি হচ্ছেন নিয়মিতই নির্মাতা-অভিনেত্রী আফসানা মিমি। তাদের মনের কথা বের করে আনার চেষ্টা করেন।

বাংলাভিশন চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘মনের কথা’-য় জাল টাকা বিক্রেতা বজলুর রশিদের মুখোমুখি হচ্ছেন এবার আফসানা মিমি। কিভাবে তিনি জাল টাকা বিক্রয় ও সরবরাহ করতেন তার বিস্তারিত জানা যাবে এই অনুষ্ঠানে।

জাল টাকার কারবারী বজলুর রশীদ বলেছেন, কিভাবে এই জাল টাকা সংগ্রহ করতেন আর কিভাবে তা বাজারে ছাড়তেন। তিনি আরো বলেছে, ধরা খাওয়া ও মুক্ত হওয়ার গল্প। নিজের মানসিক প্রতিক্রিয়াও গোপন করেন নি।

আমাদের আশেপাশের রহস্যেঘেরা মানুষদের মনের কথা জানার অনুষ্ঠান ‘মনের কথা’। আফসানা মিমির উপস্থাপনা ও শামীম শাহেদের প্রযোজনায় পর্দার আড়ালে বসা জাল টাকা বিক্রেতা বজলুর রশিদের সাক্ষাতকার নিয়ে এবারের পর্ব প্রচারিত হবে ২৭ জানুয়ারি শুক্রবার রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ