1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাফুফের আলোচনার টেবিলে সাফসহ আরও অনেক কিছু নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১০ বছরে শুধু পাথর আমদানি হয়েছে ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে পূজায় ব্যাংকের সঙ্গে ৫ দিন পুঁজিবাজারও বন্ধ বেক্সিমকোর ২ খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা, সাড়ে ১২ কেজি রুপা সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’ ১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল সিনেমা হল সংস্কার ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ

নোয়াখালীর উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা, উদ্ধার অভিযানে সেনা সদস্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩
  • ২০৭ Time View

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর প্রভাবে নোয়াখালীর উপকূলে জোয়ার ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়ার নদী সংলগ্ন কয়েকটি ইউনিয়নে স্থানীয় সেনা ক্যাম্প থেকে শতাধিক সেনা সদস্য উদ্ধার অভিযানে অংশ নিবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এদিকে, রাত থেকেই নোয়াখালী জেলাতে একটানা বৃষ্টিপাত হচ্ছে। কখনো গুড়ি গুড়ি, আবার মাঝে মাঝে মাঝারি আকারেও বৃষ্টিপাত হচ্ছে। রাত ২টায় প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও ভারী আকারের বৃষ্টিপাত শুরু হয়নি।

তবে স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল বিশেষ করে হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জের চরাঞ্চলে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত শুরু হবে। এর প্রভাবে জোয়ার ও জলোচ্ছ্বাস দেখা দেবে।

হাতিয়া উপজেলার ৬ নম্বর চরকিং ইউনিয়ন থেকে সুমন নামের একজন  জানান, ওই এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সঙ্গে বাতাসের গতিবেগও বাড়ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ