1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাফুফের আলোচনার টেবিলে সাফসহ আরও অনেক কিছু নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১০ বছরে শুধু পাথর আমদানি হয়েছে ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে পূজায় ব্যাংকের সঙ্গে ৫ দিন পুঁজিবাজারও বন্ধ বেক্সিমকোর ২ খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা, সাড়ে ১২ কেজি রুপা সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’ ১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল সিনেমা হল সংস্কার ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ

উপনির্বাচনে মনোনয়ন পেতে পারেন প্রেসিডেন্টপুত্র তৌফিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩
  • ২০৫ Time View

প্রেসিডেন্ট হিসেবে মো. আবদুল হামিদ এডভোকেট শপথ নেয়ার পর শূন্য হয়ে যাওয়া তার সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসকে সিডি থেকে ভোটার তালিকা প্রস্তুত করার জন্য কমিশন তাগিদ দিয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এ অবস্থায় কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে জোর আলোচনা। গত ২৪শে এপ্রিল কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার
মো. আবদুল হামিদ এডভোকেট প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তার আসনটি সাংবিধানিক নিয়মে শূন্য হয়ে গেছে। পরবর্তী ৯০ দিনের মধ্যে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সমপ্রতি নির্বাচন কমিশন থেকে পাঠানো একটি চিঠিতে নির্দেশনা দেয়া হয়েছে যেন সিডি থেকে সংশ্লিষ্ট আসনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়। এই নির্দেশনাকে জেলা নির্বাচন অফিস উপ-নির্বাচনের প্রাথমিক কার্যক্রম হিসেবে মনে করছে। তবে নির্বাচন কমিশন তার বিধান ও সুবিধামতো উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জেলা নির্বাচন অফিস ধারণা দেয়। এদিকে এ আসনে প্রেসিডেন্টপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এর প্রার্থিতা নিয়ে গুঞ্জন রয়েছে।  এ আসনের উপ-নির্বাচনে প্রেসিডেন্টপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ