1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাফুফের আলোচনার টেবিলে সাফসহ আরও অনেক কিছু নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১০ বছরে শুধু পাথর আমদানি হয়েছে ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে পূজায় ব্যাংকের সঙ্গে ৫ দিন পুঁজিবাজারও বন্ধ বেক্সিমকোর ২ খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা, সাড়ে ১২ কেজি রুপা সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’ ১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল সিনেমা হল সংস্কার ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ

ড. ওয়াজেদ মিয়া ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩
  • ২১৩ Time View

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ড. এম এ ওয়াজেদ মিয়া তাঁর কর্মের জন্য শুধু এ প্রজন্মের কাছে নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন।

ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ড. এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরেরপীরগঞ্জের ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে প্রখর স্মৃতিশক্তির অধিকারী।

ড. ওয়াজেদ সারাজীবন আণবিক গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তিনি বিজ্ঞান গবেষণার পাশাপাশি জাতীয় রাজনীতিতে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধকালীন চরম অনিশ্চয়তার মধ্যেও তিনি বঙ্গবন্ধু পরিবারের পাশে থেকে তাদের সাহস ও শক্তি যুগিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য ও আপনজনেরা স্বাধীনতা বিরোধী ঘাতকদের হাতে শহীদ হওয়ার পর বৈরী পরিবেশে তার স্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বোন শেখ রেহানাকে নিয়ে ১৯৮১ সাল পর্যন্ত প্রবাসে অবস্থান করে অভিভাবকের ভূমিকা পালন করেন। ফলে বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ আজো সদা জাগ্রত ও কার্যকর আছে।

রাষ্ট্রপতি বলেন, তিনি ছিলেন নিরহংকারী, নির্লোভ ও প্রচারবিমুখ। তিনি তাঁর মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে যে কাজ করে গেছেন জাতি তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি আশা করেন বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ড. ওয়াজেদ মিয়ার আদর্শ জাতির পাথেয় হয়ে থাকবে।

তিনি ড. এম এ ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ