1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ ঢাকায় তিন দিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু এবার ৬ গোল হজম করে হারল বাংলাদেশ ঢাকার আদালত উত্তর-দক্ষিণে পৃথক করতে লিগ্যাল নোটিশ শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা

মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ : ২৩ ফেব্রুয়ারি শুনানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১২
  • ২২৪ Time View

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ২৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল এ আদেশ দেন।

মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে সাধারণ মানুষকে হত্যা, অগ্নি-সংযোগসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে মুজাহিদের বিরুদ্ধে ১০৯ পৃষ্ঠার ৩৪টি অভিযোগ করেছে প্রসিকিউশন।

প্রসঙ্গত, ট্রাইব্যুনাল জামায়াতের এ শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ কয়েক দফা ফেরত দিয়েছে।

সুবিন্যস্ত না থাকায় গত ২৮ ডিসেম্বর প্রথমে অভিযোগ ফেরত দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিক অভিযোগ ১৬ জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে দাখিলে নিদের্শ দেন ট্রাইব্যুনাল।

পরে প্রসিকিউশন মুজাহিদের আনুষ্ঠানিক অভিযোগ পুনরায় ১৬ জানুয়ারি দাখিল করেন। ওই দিন দাখিলকৃত এ অভিযোগ বৃহস্পতিবার আমলে নেয় ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ