1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাফুফের আলোচনার টেবিলে সাফসহ আরও অনেক কিছু নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১০ বছরে শুধু পাথর আমদানি হয়েছে ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে পূজায় ব্যাংকের সঙ্গে ৫ দিন পুঁজিবাজারও বন্ধ বেক্সিমকোর ২ খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা, সাড়ে ১২ কেজি রুপা সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’ ১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল সিনেমা হল সংস্কার ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ

‘১ লাখ ২১ হাজার পরিবারকে খাস জমি দেওয়া হয়েছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩
  • ২৩৭ Time View


ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত এক লাখ ২১ হাজার ৪৬৪ পরিবারের মধ্যে ৫৯ হাজার ৮১৪ দশমিক ৩৭ একর খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রী সংসদকে জানান, ২০০৯ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১২ হাজার ৭৫৭টি পরিবারকে ৪ হাজার ৭৫০ দশমিক ৫৭ একর, ২০০৯ সালের জুলাই থেকে ২০১০ সালের জুন পর্যন্ত ৪৫ হাজার ৪৬৭টি পরিবারকে ১৬ হাজার ৯০৩ দশমিক ৮৬ একর, ২০১০ সালের জুলাই থেকে ২০১১ সালের জুন পর্যন্ত ২৯ হাজার ১২২ পরিবারকে ১৮ হাজার ৪৪৫ দশমিক ৪৩ একর, ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত ২৪ হাজার ৩২৭ পরিবারকে ১১ হাজার ৭৭১ দশমিক ০১ একর এবং ২০১২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ হাজার ৭৯১ পরিবারকে ৭ হাজার ৯৪৩ দশমিক ৩৭ একর খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।

আফাজ উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী সংসদকে জানান, কুষ্টিয়া জেলায় খাস জমির পরিমাণ ৯ হাজার ১৮৮ দশমিক ৭৯ একর। এর মধ্যে এক হাজার ৭৭৩ দশমিক ৯৩ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ