1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১০ বছরে শুধু পাথর আমদানি হয়েছে ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে পূজায় ব্যাংকের সঙ্গে ৫ দিন পুঁজিবাজারও বন্ধ বেক্সিমকোর ২ খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা, সাড়ে ১২ কেজি রুপা সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’ ১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল সিনেমা হল সংস্কার ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য

গণতন্ত্রের স্বার্থেই সব দলকে নির্বাচনে যেতে হবে: এরশাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০১৩
  • ২৩৩ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং গণতন্ত্রের স্বার্থেই সব দলকে নির্বাচনে যেতে হবে।
আজ বুধবার বনানীতে দলের কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন। মানিকগঞ্জ জেলা ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মল্লিকের নেতৃত্বে শ্রমিকদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরশাদ বলেন, ‘দেশে এখন চরম অবস্থা বিরাজ করছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘যথাসময়ে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে আমরা এককভাবেই অংশগ্রহণ করতে চাই। আমরা কখনো নির্বাচন বর্জন, বয়কট করিনি।’
এরশাদ বলেন, সারা দেশে শ্রমিকসমাজের এখন চরম দুর্দশা বিরাজ করছে। অনেক কলকারখানা বন্ধ হয়ে আছে। তিনি দাবি করেন, জাতীয় পার্টির শাসনামলে এ দেশের শ্রমিক সমাজ সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করেছে। তখন কলকারখানা চালু ছিল, শ্রমিকেরা বেকার ছিল না। অর্থনীতির চাকা সচল ছিল। জাতীয় পার্টির শাসনামলের পর একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা বেকার হয়েছে, তারা এখনও দুর্বিষহ জীবন যাপন করছে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ