1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১০ বছরে শুধু পাথর আমদানি হয়েছে ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে পূজায় ব্যাংকের সঙ্গে ৫ দিন পুঁজিবাজারও বন্ধ বেক্সিমকোর ২ খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা, সাড়ে ১২ কেজি রুপা সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’ ১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল সিনেমা হল সংস্কার ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য

লংমার্চে সহিংসতা হলে দায় নিতে হবে ১৮ দলকে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০১৩
  • ২২৪ Time View

হেফাজতে ইসলামের ডাকা ৬ এপ্রিলের ঢাকা অভিমুখে লংমার্চে সহিংসতা হলে, এর দায়দায়িত্ব ১৮ দলকে নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘১৮ দল অন্যের কাঁধে বন্দুক রেখে গোষ্ঠীস্বার্থ উদ্ধার করে। এ জন্য হেফাজতে ইসলামের লংমার্চেও তারা সমর্থন দিয়েছে বলে জেনেছি। তাই ওই দিন কোনো ধরনের সহিংসতা হলে তার দায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলকে নিতে হবে।’ এ ছাড়া লংমার্চে কোনো ধরনের সহিংসতা না হলে সরকার এতে বাধা দেবে না বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক সময়ে রাজশাহীতে সংঘটিত সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁরা সহিংসতা ঘটিয়েছেন, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তাঁদেরকে অর্থ দিয়ে এ ধরনের ঘটনা ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তাই শুধু সহিংসতাকারীদের নয়, যারা এর নির্দেশ দিয়েছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ এ ছাড়া গত সোমবার আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া ঝর্ণাকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি ব্লগে ইসলামের নামে কটূক্তিকারী ১১ জন ব্লগারকে শনাক্ত করেছে। তাদের সুপারিশের ভিত্তিতেই তিনজন ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রেস ব্রিফিং থেকে বেরিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, হেফাজতে ইসলামের সমাবেশে জামায়াত যাতে কোনো ধরনের ফায়দা লুটতে না পারে, সে জন্য তাদের (হেফাজতে ইসলামকে) সতর্ক করে দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, নৌমন্ত্রী শাজাহান খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ