1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

জিল্লুর রহমান স্মরণে জাতিসংঘে শোকপ্রস্তাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩
  • ১৯৬ Time View

নিউইয়র্ক স্থানীয় সময় ২৬ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে।

সভার শুরুতে সবগুলো সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা জিল্লুর রহমান স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

জাতিসংঘের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে সংস্থাটির সবগুলো সদস্য রাষ্ট্র শ্রদ্ধা জানালো। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এতে বক্তব্য রাখেন।

জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট ভুক জেরেমিকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ঘানার স্থায়ী প্রতিনিধি কেন কান্দা এ শোকসভায় সভাপতিত্ব করেন। তাছাড়া মার্কিন রাষ্ট্রদূতসহ অন্য দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা সভায় বক্তৃতা করেন।

জাতিসংঘের ৫টি আঞ্চলিক গোষ্ঠীর (এশিয়া, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা) চেয়ারম্যানরা নিজ নিজ গোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন। সার্কের পক্ষে শ্রীলঙ্কার স্থায়ী প্রতিনিধি ড. পালিথা কোহনা এতে বক্তৃতা করেন।

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন সভায় সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আবেগঘন বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমানের সন্ত্রাসবিরোধী মিছিলে গ্রেনেড হামলার কথাও স্মরণ করেন।

ড. এ কে আব্দুল মোমেন ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অবদানের কথা তুলে ধরেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, মো. জিল্লুর রহমানের মৃত্যুতে কেবল বাংলাদেশি জনগণ নয়, জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রের সদস্য এবং জনগণ একইভাবে শোকাহত এবং ব্যথিত।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত ২১ মার্চ বাংলাদেশ মিশনে এসে শোকবইতে তার শোকবাণী লিপিবদ্ধ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ