1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সুজাতার সঙ্গে সিনেমায় সাহেলা আক্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

শিক্ষকতা ছেড়ে অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে এই অঙ্গনে থিতু হয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সাহেলা আক্তার। মা, ভাবী বা বোনের মতো নানা চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে অনেক গুণী শিল্পীর সান্নিধ্য পেলেও বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি নায়িকা সুজাতার সঙ্গে পরপর দুটি সিনেমায় কাজ করার সুযোগকে বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন সাহেলা।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় প্রথমবারের মতো সুজাতার সঙ্গে কাজ করার সুযোগ পান সাহেলা, যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলে। এর ধারাবাহিকতায় আরও একটি নতুন সিনেমায় কাজ করছেন তিনি। ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় এই সিনেমাটির শুটিং চলছে। তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো ছবিটির নাম ও পরিচালকের নাম প্রকাশ করা হয়নি।

নতুন এই সিনেমায় সুজাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত সাহেলা আক্তার বলেন, “শ্রদ্ধেয় সুজাতা ম্যাডাম বাংলাদেশের সিনেমার একজন জীবন্ত কিংবদন্তি নায়িকা। সিনেমা হলে গিয়ে তার অভিনীত কোনো সিনেমা দেখার সুযোগ না হলেও টিভি ও ইউটিউবে তার কাজ দেখেছি এবং তার অভিনয় সবসময়ই ভীষণ ভালো লাগত। তিনি বাংলাদেশের সিনেমার গর্ব। তার সঙ্গে একই সিনেমায় অভিনয় করব—এটা কখনো কল্পনাও করিনি। সেই সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় সৌভাগ্য ও প্রাপ্তি। ম্যাডাম আমাকে ভীষণ স্নেহ করেন। তার সঙ্গে আবারও কাজ করতে পেরে আমি সত্যিই খুব খুশি।”

সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন সাহেলা। সাগর জাহান পরিচালিত ধারাবাহিক নাটক ‘আকাশের রঙ গোলাপী’ শিগগিরই এনটিভিতে প্রচারে আসবে। এ ছাড়া মেঘ হিমের পরিচালনায় নতুন একটি এবং মামুনুর রশীদের পরিচালনায় দুটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন তিনি।

অন্যদিকে, কিংবদন্তি অভিনেত্রী সুজাতা এই বয়সেও অভিনয়ে নিজেকে সক্রিয় রেখেছেন। বর্তমানে তিনি নাফ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রচারচলতি ধারাবাহিক ‘প্রথম প্রেমের গল্প’ নাটকে অভিনয় করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ