পুলিশ জানায়, আটক নারীরা দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
রাজশাহীতে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি।
শনিবার দুপুর ৩টা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান।
পুলিশ জানায়, আটক নারীরা দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে এসেছেন। মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় পকেটমারের আশঙ্কায় বিশেষ নজরদারি চালাচ্ছিল পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
গাজিউর রহমান বলেন, আটক নারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিকাল ৪টার দিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে।
শনিবার বিকাল তিনটা থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল শুরু হয়। এতে প্রধান আলোচক হিসেবে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে রাত সাড়ে ৮টায়।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে।
মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে
পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র
সম্পূরক পরীক্ষার্থীর ভর্তি: আচার্যের হস্তক্ষেপই কি শেষ ভরসা?
বাংলাদেশের ইতিহাসের মালিকানা দিল্লি কিংবা ইসলামাবাদের নয়