1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ সিলেটে এমপির বাড়িতে পেট্রলবোমা, ‘মারা গেলে বা গুম হলে আওয়ামী লীগ দায়ী’ রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক বিচার ও রাজনৈতিক মীমাংসাই সংঘাত এড়ানোর পথ: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মজুরির বাড়তি ব্যয় পোশাকশিল্পের ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহ্বান বিজিবিএর নিরাপত্তা পরিষদে ফ্রান্স-মেক্সিকোর ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার, ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধনের পরিকল্পনা ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী এলএনজি আমদানিতে ছয় মাসে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার, ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধনের পরিকল্পনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে টার্মিনালটির আংশিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে সরকারের।

আগামী সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ কনসেশন চুক্তি স্বাক্ষরিত হবে। এ উপলক্ষে আগামীকাল রোববার বেবিচক সদর দপ্তরে এক ব্রিফিংয়ে চুক্তির বিভিন্ন শর্ত ও পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তি কার্যকর হওয়ার পর জাপানি কনসোর্টিয়ামটি প্রায় আট মাসের মধ্যে ধাপে ধাপে টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পূর্ণ দায়িত্ব নেবে। এ সময় বেবিচক প্রয়োজনীয় পরিচালনাগত সহায়তা দেবে। প্রাথমিক পর্যায়ে পরিচ্ছন্নতা এবং যাত্রী ওঠানামার জন্য বোর্ডিং ব্রিজ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করবে সংস্থাটি। ধাপে ধাপে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক রাখার পরিকল্পনা করা হয়েছে।

এর আগে ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়। এরপর মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা শেষে চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

চুক্তির আর্থিক শর্ত অনুযায়ী, অন্তর্বর্তীকালীন ছয় মাসে জাপানি কনসোর্টিয়ামের কাছ থেকে ১৩ দশমিক ৫ শতাংশ রাজস্বের ভাগ পাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে যাত্রীপ্রতি ২ দশমিক ১০ মার্কিন ডলার, যা যাত্রী রাজস্বের ২০ শতাংশের সমতুল্য, বাংলাদেশকে দেবে অপারেটর। কার্গো বা পণ্য পরিবহন থেকে পাওয়া রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি টনে ১১ দশমিক ৫০ ডলার দেওয়ার শর্তও রয়েছে। এ ছাড়া কনসেশন স্বত্বের বিপরীতে অপারেটর প্রতিষ্ঠানটি এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা আপ ফ্রন্ট ফি দেবে।

চুক্তিতে গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়েও সমঝোতা হয়েছে। তৃতীয় টার্মিনাল থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার সর্বোচ্চ ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে। প্রাথমিক পর্যায়ে অবশিষ্ট সেবার জন্য দ্বিতীয় একটি গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দেওয়া হবে।

তবে নতুন টার্মিনাল ব্যবহারকারী বহির্গামী যাত্রীদের বাড়তি মাশুল দিতে হবে। চুক্তিতে যাত্রীপ্রতি বহির্গমন বা এমবার্কেশন ফি নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৬০ টাকা। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এ বাবদ যাত্রীপ্রতি ৫০০ টাকা নেওয়া হয়। ফলে নতুন টার্মিনালে এ ফি বর্তমানের তুলনায় তিন গুণের বেশি হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। জাপানের মিতসুবিশি ও ফুজিটা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং যৌথভাবে প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন করে। করোনাভাইরাস মহামারির মধ্যেও বিশেষ ব্যবস্থায় কাজ চালু রাখা হয়। নির্মাণকাজ ৯৯ শতাংশের বেশি শেষ হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট উদ্বোধন করা হয়েছিল। কিন্তু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দীর্ঘদিনের আলোচনা এবং চুক্তি চূড়ান্ত না হওয়ায় এত দিন এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।

প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এতে ১৬টি নিয়মিত ব্যাগেজ বেল্ট, অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য চারটি পৃথক বেল্ট এবং ১০০টি চেক-ইন কাউন্টার থাকবে। পাশাপাশি ১০টি সেলফ চেক-ইন কিয়স্ক, আধুনিক ব্যাগেজ ব্যবস্থাপনা, এয়ারলাইনস লাউঞ্জ, ডে-রুম, মুভি লাউঞ্জ, শিশুদের খেলার জায়গা ও ফুড কোর্টের ব্যবস্থা রাখা হয়েছে।

যাত্রীদের সুবিধায় বেবি কেয়ার লাউঞ্জ, ব্রেস্ট ফিডিং বুথ, ফার্স্ট এইড রুম, হেলথ ইন্সপেকশন রুম এবং আইসোলেশন সুবিধাও রয়েছে। দীর্ঘ পথ হাঁটতে অসুবিধা হয় এমন যাত্রীদের জন্য স্ট্রেইট এক্সকেলেটর স্থাপন করা হয়েছে। আধুনিক রাডারসহ আকাশ নিরাপত্তাব্যবস্থাও সংযোজন করা হয়েছে।

বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা বেড়ে প্রায় ২ কোটিতে উন্নীত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ