1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিজিবি বাড়ল: সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই অর্ধেক রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই দিন হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ শ্রেণিপাঠে ভরসা নেই, প্রাথমিকেই কোচিংয়ের চাপে শিশুরা ৩৮ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় রেসলার তারকা ব্রনসন রিড মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে জামায়াতের সেক্রেটারি

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের সংকটকালে সম্প্রতি প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও এই জাতীয় ঐক্যের সাথে একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড়ো বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। গণভোটের রায়কে উপেক্ষা করে আপনারা জনগণের অধিকার ক্ষুণ্ন করছেন। ৭০ ভাগ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ ভাগ সংসদীয় আসনের জোর দেখি প্রত্যাখ্যান করা যায় না। আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ ভাগ ভোটের গণরায়কে মেনে নিন। গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে নিয়ে ফ্যাসিস্টকে মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্বি–বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনা করেন যৌথভাবে মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ–সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম ও ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন–জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, শাহজাহান চৌধুরী এমপি, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ।

প্রধান অতিথি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের দেশের কর্ণধার ও শিল্পমালিকরা প্রায়ই বলে থাকেন, শিল্প বাঁচলে, দেশ বাঁচবে– এ কথা সত্য। তবে এটাও সত্য যে, শ্রমিক বাঁচলেই, শিল্প বাঁচবে। যে শ্রমিকরা কঠোর শ্রম দিয়ে, ঘাম দিয়ে শিল্পকে বাঁচিয়ে রাখে, সেই শ্রমিকদের খেয়েপরে ন্যূনতম অধিকারও তারা দিতে চায় না। যে শ্রমনীতি শ্রমিকের দু–বেলা খাবারের অধিকার দিতে পারে না, অসুস্থতার সময় প্রয়োজনীয় চিকিৎসার অধিকার দিতে পারে না, সে শ্রমনীতিকে প্রত্যাখ্যান করে ন্যায়–ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। সরকারকে বলব, দেশের সকল সম্পদ দেশীয়ভাবে পরিচালনা করার সক্ষমতা অর্জন করুন। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। এমনকি দুঃখজনকভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা কোনো কোনো ব্যক্তি এসব ষড়যন্ত্রের অংশ। চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থ বিকিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ আপনাদের ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে। অবিলম্বে দেশের সকল সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, আমরা সকল প্রতিবেশির সাথে সুসম্পর্ক রাখতে চাই। কিন্তু পার্শবর্তী দেশ ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অপরাধী খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব ও গণ–আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছে। দিল্লি যদি রিমোট কন্ট্রোলের মতো করে বাংলাদেশে আধিপত্য চালাতে চায়, তাহলে আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশ কখনও দিল্লির ন্যূনতম আধিপত্যও মেনে নেবে না।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, রাষ্ট্রকেই অগ্রগামী হয়ে শ্রমিক–মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে দেশের প্রতি শ্রমিকদেরও দায়িত্ব রয়েছে। আধিপত্যবাদী সকল শক্তির কালো থাবা থেকে বাংলাদেশকে হেফাজত করতে শ্রমিক–জনতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বাংলাদেশের সকল শ্রম সেক্টরে অবিলম্বে সকল শ্রমিক সংগঠনের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।

শাহজাহান চৌধুরী এমপি বলেন, শ্রমিকজনতার অধিকার প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করা যাবে না। অতএব, বাংলাদেশকে একটি শ্রমিকবান্ধব রাষ্ট্র হিসেবে পরিগঠনের জন্য শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই শ্রমিকবান্ধব দেশ গঠনের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দিল্লিতে অবস্থান করে ফ্যাসিস্ট হাসিনা যে হুমকিধামকি দিচ্ছে এটার কোনো মূল্য নেই। কখনোই সেই ফ্যাসিস্ট ও খুনীকে এই দেশের জনগণ, শ্রমিক–মেহনতি মানুষ, ছাত্রজনতা ফিরতে দেবে না।

মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুল্লাহ মানসুর। আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সন্তান লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুর। সম্মেলনে বক্তব্য দেন, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরী জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন, শফিউল আলম প্রমুখ।

সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় সহ–সভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক। ২০২৭–২০২৮ সেশনের জন্য চট্টগ্রাম মহানগরী সভাপতি পুননির্বাচিত হয়েছেন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ