1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সিলেট বিভাগে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই শিশুদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

মারা যাওয়া তিন শিশুর মধ্যে নয় মাস বয়সি আবিদুর রহমান সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা শামীমের ছেলে; পাঁচ মাস বয়সি সাইম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা মোহন মিয়ার ছেলে এবং এক বছর বয়সি তানহা একই জেলার দিরাই উপজেলার বাসিন্দা সাদিকুর রহমানের মেয়ে।

এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫১৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭০জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে পরীক্ষাগারে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষাগারে সিলেট বিভাগের এক হাজার ৯২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে জানান হয়েছে।

ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ