1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা বিএনপি কর্মী মকবুল হত্যা: অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান কারাগারে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা জনি হত্যার অভিযোগে এসপি আজাদ গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক বাড়ছে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব ট্রাম্পের নতুন শুল্কের লক্ষ্য বৈশ্বিক বাণিজ্যকে চীনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা নিক্ষেপ: ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা জনি হত্যার অভিযোগে এসপি আজাদ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

আজাদী | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৬:০৫ অপরাহ্ণ

ঢাকার খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ১৪ নভেম্বর থেকে এ পর্যন্ত দুজন এসপি ও দুজন অতিরিক্ত এসপি গ্রেপ্তার হলেন।

গত বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আজাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ওই কেন্দ্রেই কর্মরত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার (রিকুইজিশন) ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তাঁকে আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সোপর্দ করার কথা ছিল।

আজাদ ২৫তম বিসিএসের (পুলিশ) কর্মকর্তা। তাঁর বাড়ি ঝালকাঠি জেলায়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে তুলে নেয় পুলিশ। অভিযোগ আছে, পরদিন ভোররাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে জনিকে হত্যা করা হয়। সে সময় ডিবি দাবি করেছিল, ‘বন্দুকযুদ্ধে’ জনি নিহত হয়েছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে জনির বাবা ইয়াকুব আলী খিলগাঁও থানায় ৬২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও এ হত্যাকাণ্ডের অভিযোগ করা হয়।

১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মামলায় তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাঁদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার হন ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায়। গত মঙ্গলবার ঢাকার একটি আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৩৩তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত এসপি মো. রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কথা আজ জানিয়েছে ডিএমপি।

গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত আছেন। সরকার তাঁদের কঠোর নজরদারিতে রেখেছে, কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ