1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে – মোস্তাফিজুর রহমান | CPD গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, কার্যক্রম বন্ধ ২৯টির কক্সবাজারে আনা হলো বদির ছেলে ও ভাইদের, কারাগারে পাঠালেন আদালত ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা রাজনীতি নয়; সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ: আন্দালিভ রহমান পার্থ ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি কালাম গ্রেপ্তার ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি কন্টিনেন্টাল ক্রিকেটে শতাব্দী একাডেমির জয় ‘মানুষের জীবন নিয়ে খেলা করেছেন জিয়াউল’, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

ভারতে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানি ধারাবাহিক (নাটক) নিষিদ্ধের দাবি জানিয়েছে বলিউডের চলচ্চিত্রকর্মীদের একটি সংগঠন। দেশটিতে পাকিস্তানি অনুষ্ঠান দেখানো বন্ধে কঠোর আইন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে সর্বভারতীয় চলচ্চিত্রকর্মী সমিতি।

‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেট লো’ নামের পাকিস্তানি ধারাবাহিকটি আগামী ৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এটি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার ধারাবাহিক। এতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান, সানাম সাঈদ ও মাহিরা খানসহ অনেকে।

চিঠিতে সংগঠনটি বলেছে, ভারতীয় পর্দায় পাকিস্তানি কোনো মুখ, কণ্ঠ বা গল্পের জায়গা থাকা উচিত নয়। দেশটিতে পাকিস্তানি অনুষ্ঠান দেখানোর বিরুদ্ধে স্থায়ী আইন এবং কঠোর শাস্তির বিধান করারও দাবি জানিয়েছে তারা।

ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর ভারতীয় কর্তৃপক্ষ সব সম্প্রচারমাধ্যমকে পাকিস্তানি অনুষ্ঠান দেখানো বন্ধের পরামর্শ দিয়েছিল। সংগঠনটির দাবি, নেটফ্লিক্স এই ধারাবাহিক প্রচার করলে ওই নির্দেশনা লঙ্ঘন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ