1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে – মোস্তাফিজুর রহমান | CPD গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, কার্যক্রম বন্ধ ২৯টির কক্সবাজারে আনা হলো বদির ছেলে ও ভাইদের, কারাগারে পাঠালেন আদালত ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা রাজনীতি নয়; সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আওয়ামী লীগ: আন্দালিভ রহমান পার্থ ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি কালাম গ্রেপ্তার ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি কন্টিনেন্টাল ক্রিকেটে শতাব্দী একাডেমির জয় ‘মানুষের জীবন নিয়ে খেলা করেছেন জিয়াউল’, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

‘মানুষের জীবন নিয়ে খেলা করেছেন জিয়াউল’, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। প্রসিকিউশনের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে তিনি মন্তব্য করেন, ‘নিজ দেশের মানুষের জীবন-মৃত্যুকে খেলার মতো নিয়েছিলেন জিয়াউল আহসান।’

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন শেষে প্রসিকিউশন পক্ষে সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল।

সমাপনী বক্তব্য দিতে এসে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দেশের আইনে একজন ব্যক্তির যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই মামলায় সেটাই তাঁর প্রত্যাশা থাকবে।’ গুম-খুনের ঘটনাগুলোর বর্ণনা দিতে গিয়ে ট্রাইব্যুনালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এসব গুম-খুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত হানেনি, বরং মানুষের জীবনের ওপর আঘাত হেনেছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে জিয়াউল আহসান ব্যবহার করেছেন উল্লেখ করে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, এই বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহির দাবি। তাঁর মতে, এই বিচার নিহত মানুষকে ফিরিয়ে আনতে পারবে না এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাজারো বেদনাও ঘুচাবে না, এরপরও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই বিচারের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, মানুষের জীবন-মৃত্যুকে জিয়াউল আহসান এমনভাবে নিয়েছেন, যেন এটি খেলার বিষয়; অথচ রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কারও জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। ন্যায়বিচারের মধ্য দিয়ে জিয়াউল আহসানের মতো অপরাধীদের জন্য একটি শক্ত বার্তা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গতকাল বুধবার এই মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালে তিনি বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন, যার কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা ননগ্রাটা’ করে দেওয়া উচিত এবং তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

মামলার প্রথম দিনের যুক্তি উপস্থাপনে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস, সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী এবং সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ড ও গুম-খুনের নির্মমতার চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সেদিন তিনি ট্রাইব্যুনালকে বলেন, ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন ও বিডিআর বিদ্রোহের মামলার মতো নির্মম ও ভয়াবহ অনেক অপরাধী দেখলেও জিয়াউল আহসানের মতো এমন ‘মনস্টার’ কাউকে দেখেননি।

জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত নৃশংসতার বর্ণনা দিয়ে চিফ প্রসিকিউটর জানান, রক্ত যেন গায়ে না লাগে সে জন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা, হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া এবং সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গা শিউরে ওঠা ঘটনা ঘটানো হয়েছে।

যুক্তি উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ অন্য প্রসিকিউটর, আসামিপক্ষের আইনজীবী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন। মামলার যুক্তি উপস্থাপন সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ