1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্ধত্ব দূর করতে দেশের আই ব্যাংক সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ৪৭,৫০০ মামলায় আটকে আছে ১.৭৩ লাখ কোটি টাকা বাণিজ্য চুক্তি হলে ভারতের পণ্যে মার্কিন শুল্ক ১৭ শতাংশ, না হলে ২৫ শতাংশ: ইউএসটিআর ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, ক্লাস শুরু ১ ডিসেম্বর পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা ৩৬ বছর পর গণকবরে মিলল শ্রীলঙ্কার মুসলিম হত্যাকাণ্ডের সূত্র প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী নিরাপত্তা: গোপালগঞ্জ ও ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি ঢাকার আদালত প্রাঙ্গণে আবার ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ট্রেনটি খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে উপপরিচালক মো. মেহেদী হাসান এ অনুমোদন দেন। এর আগে একই দিন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে ট্রেন পরিচালনার প্রস্তাব পাঠানো হয়।

অনুমোদন অনুযায়ী, ২০০০৩ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অপরদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে।

ট্রেনটি উভয় পথে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।

রেলওয়ের চিঠিতে বলা হয়, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রীসাধারণ এবং রেলওয়ের নিরাপত্তার স্বার্থে গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস ও ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের নিয়মিত যাত্রা বাতিল করা হচ্ছে। প্রতিদিন ট্রেনের যাত্রা বাতিল করায় টিকিট ফেরত দিতে হচ্ছে, এতে যাত্রীদের ভোগান্তি, বিভ্রান্তি ও রেলওয়ের পরিচালনাগত জটিলতা বাড়ছে।

এ পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটে যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি কমানো এবং রেলওয়ের কোচ ব্যবহারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সাময়িকভাবে বিকল্প ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ট্রেনটি সাময়িকভাবে পরিচালিত হবে। এ কারণে ট্রেনের টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রি করা হবে বলে রেলওয়ের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মো. আব্দুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে অর্থাৎ পদ্মা সেতু হয়ে রাজবাড়ী দিয়ে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ খুলনা পর্যন্ত চলাচল করবে এবং রাজবাড়ীতে স্টপেজ দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ