1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী উদ্যোগ বাংলাদেশের? গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিব, আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব ‘অবরুদ্ধ’ পদ্মা ব্যাংকে ‘আপাতত’ প্রশাসক বসাবে না বাংলাদেশ ব্যাংক চাঁদা দাবির পর বন্ধ রেস্তোরাঁ খুলল পুলিশ পাহারায়, কয়েক ঘণ্টার মধ্যে গুলি ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে করব’ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি যার সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন মিগেল, ৩ সপ্তাহ পর অনুশীলনে সেই গোলরক্ষক খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী সরকার ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে: শিক্ষামন্ত্রী

যার সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন মিগেল, ৩ সপ্তাহ পর অনুশীলনে সেই গোলরক্ষক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

মাঠে ফিরেছেন, তবে এখনো গোলপোস্টের নিচে দাঁড়াননি। হাতে ছিল না গোলরক্ষকের গ্লাভসও। সতীর্থদের সঙ্গে নয়, একাই অনুশীলন করেছেন হেসুস ওওনো। তিন সপ্তাহ আগে মাঠে তার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন প্রতিপক্ষের ফুটবলার হেসুস দে মিগেল। সেই ঘটনার মানসিক ধাক্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন এফসি আন্দোরার এই গোলরক্ষক।

মঙ্গলবার সকালে আন্দোরার এস্তাদি কমুনালে অনুশীলন করতে আসেন ২৫ বছর বয়সী ওওনো। নিরক্ষীয় গিনির জাতীয় দলের এই গোলরক্ষক সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেননি। মাঠের এক পাশে হালকা অনুশীলন করেছেন একাই। এমনকি গোলরক্ষক হিসেবে কোনো অনুশীলনও করেননি।

গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে তেনেরিফের মুখোমুখি হয়েছিল এফসি আন্দোরা। সেই ম্যাচের শেষ দিকে বলের দখল নিতে গিয়ে তেনেরিফের ফরোয়ার্ড দে মিগেলের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় ওওনোর। মাঝমাঠের কাছে উঁচুতে থাকা একটি বল ক্লিয়ার করতে এগিয়ে এসেছিলেন আন্দোরার গোলরক্ষক। তখনই দে মিগেলের সঙ্গে ধাক্কা লাগে তার।

সংঘর্ষের পর মাঠেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৩০ বছর বয়সী দে মিগেল। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় পরদিন, ৩ নভেম্বর মারা যান স্প্যানিশ এই ফুটবলার।

মর্মান্তিক ঘটনাটি নাড়িয়ে দেয় স্পেনের ফুটবল অঙ্গনকে। দে মিগেলের মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে দুই ক্লাবেই। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওওনোও। এরপর বেশ কয়েক সপ্তাহ স্বাভাবিক অনুশীলন থেকে দূরে ছিলেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম বন দিয়া আন্দোরা জানিয়েছে, গত কিছুদিন ধরেই ব্যক্তিগতভাবে হালকা অনুশীলন শুরু করেছিলেন ওওনো। তবে মঙ্গলবার সকালে ক্লাবের অনুশীলন মাঠে তার উপস্থিতি স্বাভাবিক রুটিনে ফেরার পথে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

এর আগে গত শুক্রবার প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে। এস্তাদি দ'এনকাম্পে লেগানেসের বিপক্ষে আন্দোরার ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ওওনো। সেই ম্যাচে প্রয়াত দে মিগেলের স্মরণে শ্রদ্ধাও জানানো হয়।

দে মিগেলের মৃত্যুর পর থেকেই ওওনোর পাশে রয়েছেন আন্দোরার ফুটবলার ও কোচিং স্টাফরা। মানসিকভাবে কঠিন এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।তবে ক্লাবের অনুশীলনে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আন্দোরা। কবে নাগাদ তিনি সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করবেন, সেটিও নিশ্চিত নয়।

ওওনোর সামনে অবশ্য শুধু মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জই নেই। মাঠের সেই সংঘর্ষের ঘটনায় তাকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

গত ১৩ নভেম্বর ফেডারেশনের শৃঙ্খলা কমিটি এই শাস্তির ঘোষণা দেয়। সংঘর্ষের সময় অতিরিক্ত বল প্রয়োগের কারণে ওওনোকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল। ঘটনার গুরুত্ব বিবেচনায় শৃঙ্খলাবিধি অনুযায়ী সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে।

ফলে অনুশীলনে ফিরলেও আপাতত আন্দোরার হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারবেন না এই গোলরক্ষক। নিষেধাজ্ঞা কাটার পর তার ভবিষ্যৎ কী হবে, সে বিষয়েও এখনো কিছু জানায়নি ক্লাবটি। ওওনোর মানসিক অবস্থার উন্নতি এবং মাঠে তার প্রস্তুতির ওপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ