1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭৪ Time View

এর আগে গত ২০ নভেম্বর শুরু হওয়া এ উৎসবে আইন বিভাগের প্রায় পাঁচশ শিক্ষার্থী অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ব্যান্ডদল ‘শিরোনামহীনের’ পরিবেশনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের তিন দিনব্যাপী ‘ল’ ফেস্ট ২০২৬’ এবং বিভাগের ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান।

রোববার ক্যাম্পাসে সমাপনী রাতে ব্যান্ড দলটি মঞ্চ মাতায় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত ২০ নভেম্বর শুরু হওয়া এ উৎসবে আইন বিভাগের প্রায় পাঁচশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাপনীতে অতিথিদের সারিতে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলও।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তিন দিনের এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি একাডেমিক ও ব্যবহারিক শিক্ষা, গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট, আইনি যুক্তি উপস্থাপন, ক্যারিয়ার মেলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, "এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ আইন পেশার জন্য প্রস্তুত হতে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।"

আইন বিভাগের চেয়ারম্যান কাজী লতিফুর রেজা বলেন, "প্রায় চার মাসের পরিকল্পনা ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টায় এ আয়োজন সফল হয়েছে। এর মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয় ঘটানো হয়েছে।"

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন আইন পেশায় সততা, দায়িত্বশীলতা ও নৈতিকতার ওপর জোর দেন। এছাড়া ঢাকা শহরকে হকারমুক্ত করে ফাঁকা ফুটপাতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং নগরীকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে ছাত্রসমাজসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ