1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন মাসে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কমেছে ৪,০০০ কোটি টাকা শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও আইনগত ব্যবস্থা: বিজিবি বরিশালে সীমান্ত ব্যাংকের শাখা ও এটিএম বুথ চালু পরিচয় বদলে আত্মগোপনে থাকা ‘নব্য জেএমবির বোমারু মামুনের’ ৭ দিনের রিমান্ড ২০ দল নিয়ে ৪ ডিসেম্বর শুরু ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ অস্ট্রেলিয়ায় ১ লাখ ১০ হাজার পরিচর্যাকর্মীর ঘাটতি, সুযোগ পাবেন বাংলাদেশিরাও ব্যর্থ কপ-৩১, পৃথিবী বাঁচানোর আলোচনায় একমত হতে পারল না বিশ্ব সরকারের শেয়ার থাকা ব্যাংকে চেয়ারম্যান দিতে লাগবে প্রধানমন্ত্রীর অনুমোদন আগামী ৫ দিন তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস ভূমি অপরাধের মামলায় এডিএমের আদেশের বিরুদ্ধে রিটের সুযোগ নেই: হাইকোর্ট

সুদহারের ব্যবধান ৪ শতাংশে নামেনি, ব্যাংকগুলোর স্প্রেড এখনো ৬ শতাংশের কাছাকাছি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

ঋণ ও আমানতের সুদহারের গড় ব্যবধান বা স্প্রেড সর্বোচ্চ ৪ শতাংশে নামিয়ে আনার নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক। সেপ্টেম্বর শেষে ব্যাংকখাতে গড় স্প্রেড এখনো প্রায় ৬ শতাংশের কাছাকাছি।

এরমধ্যে বিদেশি ব্যাংকগুলোর স্প্রেড সবচেয়ে বেশি, ৮.১৯ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ৫.৭০ শতাংশ এবং বেসরকারি ব্যাংকগুলোর ৫.৫৬ শতাংশ।

এর ফলে ঋণের সুদহার কমিয়ে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এমন চিত্র পাওয়া গেছে।

ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) হলো—ব্যাংক আমানতকারীদের যে গড় সুদ দেয় এবং ঋণগ্রহীতাদের কাছ থেকে যে গড় সুদ নেয়, তার পার্থক্য। অর্থাৎ, ঋণের গড় সুদ থেকে আমানতের গড় সুদ বাদ দিলে স্প্রেড পাওয়া যায়।

এর আগে গত জুনে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য ঋণ এবং আমানতের গড় ভারিত সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশ নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক তখন বলেছিল, অনেক ব্যাংক আমানতের সুদহারের তুলনায় ঋণের সুদহার বেশি রাখছে। এতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।

ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পর্যাপ্ত তারল্য থাকা ব্যাংকগুলোরও ঋণ বিতরণ খুব বেশি বাড়ছে না। আগে বিতরণ করা ঋণ ও সংগ্রহ করা আমানতের সুদহারের ব্যবধান দ্রুত কমানো কঠিন হওয়ায়, অনেক ব্যাংক এখনো নির্ধারিত সীমার উপরে রয়েছে।

সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পাঁচটির স্প্রেড ৪ শতাংশের বেশি ছিল। এর মধ্যে সোনালী ব্যাংকের স্প্রেড সর্বোচ্চ ৫.৮৩ শতাংশ। জনতা ব্যাংকের ৫.২০ শতাংশ এবং অগ্রণী ব্যাংকের ৫.০৩ শতাংশ।

বেসরকারি খাতের ৪৩টি ব্যাংকের মধ্যে ৪০টির স্প্রেড নির্ধারিত সীমার উপরে রয়েছে। এখাতে সবচেয়ে বেশি স্প্রেড গ্লোবাল ইসলামী ব্যাংকের, ৯.৭৬ শতাংশ। ব্যাংকটির ঋণের গড় সুদহার ১৬.২৭ শতাংশ, যেখানে আমানতের গড় সুদহার ৬.৫১ শতাংশ।

ডাচ-বাংলা ব্যাংকের স্প্রেড ৮.৭৬ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৮.৫৭ শতাংশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮.৫৫ শতাংশ। এছাড়া ইউসিবি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের স্প্রেডও ৬ শতাংশের বেশি।

তবে বেসরকারি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও এবি ব্যাংক ৪ শতাংশের নিচে স্প্রেড রাখতে পেরেছে। এর মধ্যে এবি ব্যাংকের স্প্রেড মাত্র ০.৬৭ শতাংশ।

বিদেশি খাতের নয়টি ব্যাংকের কোনোটিই বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমা মানতে পারেনি। এদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্প্রেড সর্বোচ্চ ৯.৭৯ শতাংশ। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ৯.১৯ শতাংশ এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ৭.৯৬ শতাংশ।

ব্যাংক খাতে ঋণের সুদহার কমিয়ে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই স্প্রেডের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অধিকাংশ ব্যাংক এখনো সেই সীমার বাইরে থাকায়, ঋণগ্রহীতাদের জন্য সুদহার কমানোর উদ্যোগ প্রত্যাশিত ফল দিচ্ছে না।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ