1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠকে ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার প্রথমবার মা হলেন মৌসুমী হামিদ, জানালেন সন্তানের নাম রাঙ্গুনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোহামেডানের জয় এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযান, নারী-শিশুসহ ৮ জন উদ্ধার গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণে ঢাকায় বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু আজ

ওজন বেড়ে যাওয়ায় ট্রল, অনুষ্ঠানে কেঁদে মেকআপ তুলে ফেললেন পাকিস্তানি অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

সামাজিক মাধ্যমে তারকাদের শরীর ও চেহারা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বা ‘বডি-শেমিং’ যেন এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাস ধরে নিজের বাড়তি ওজন আর পরিবর্তিত চেহারা নিয়ে নেটিজেনদের ক্রমাগত কটাক্ষ সহ্য করতে করতে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল পাকিস্তানি অভিনেত্রী ও সঞ্চালক বীণা মালিকের। একটি লাইভ টেলিভিশন অনুষ্ঠানে সমালোচকদের কড়া জবাব দিতে গিয়ে ক্যামেরার সামনেই পায়ের হাই হিল খুলে ও মুখের মেকআপ মুছে কান্নায় ভেঙে পড়লেন এই অভিনেত্রী। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে প্রচারিত নিজের মর্নিং শো ‘বীণা হ্যায় না’-তে সঞ্চালনার সময় হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন ৪২ বছর বয়সী বীণা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পায়ের হিল জোড়া ক্যামেরার সামনে তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা তো শুধু আমার ওজনই দেখেছেন। এবার হিলটাও খুলে ফেললাম, যাতে আমার আসল উচ্চতাটাও দেখতে পান।’ আরও পড়ুন সাহায্যের হাত বাড়িয়ে ফোন শাহরুখের, শিগগিরই আরিয়ানের সঙ্গে দেখা করবেন শরদ কাপুর ২২ নভেম্বর ২০২৬ এরপর আসনে বসে মেকআপ রিমুভার ওয়াইপস দিয়ে নিজের মুখের সমস্ত প্রসাধনী মুছে ফেলেন তিনি। তুলে ফেলেন ফলস আইল্যাশ। মেকআপহীন আসল চেহারায় ক্যামেরার দিকে তাকিয়ে অশ্রুসজল চোখে বীণা ট্রলারদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আমাকে মোটা বলুন, কালো বলুন কিংবা কুৎসিত বলুন, যা খুশি তাই বলুন। আপনাদের এসব মন্তব্যে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার জীবনে আপনাদের কোনো অবদান বা মূল্য নেই।’ এর আগেও ওজন বাড়া-কমা জীবনের স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে নারীদের শরীর নিয়ে অযাচিত মন্তব্য বন্ধের আহ্বান জানিয়েছিলেন তিনি। ২০১০ সালে সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ৪’-এ অংশ নিয়ে উপমহাদেশ জুড়ে তুমুল আলোচনায় এসেছিলেন বীণা মালিক। পরবর্তীতে বেশ কিছু হিন্দি ও দক্ষিণী সিনেমায়ও কাজ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ