1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠকে ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার প্রথমবার মা হলেন মৌসুমী হামিদ, জানালেন সন্তানের নাম রাঙ্গুনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোহামেডানের জয় এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযান, নারী-শিশুসহ ৮ জন উদ্ধার গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণে ঢাকায় বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু আজ

টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযান, নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

মানবপাচারকালে কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশে ২০-২৫ জনকে জিম্মি করে রাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য এবং কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে ৫ জন নারী, ২ জন পুরুষ ও ৮ মাস বয়সী ১ শিশুসহ মোট ৮ জন জিম্মিকে উদ্ধার করা হয়।

উদ্ধার করা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০ এর বাসিন্দা। পরবর্তীতে উদ্ধারকৃতদের স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ