1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠকে ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার প্রথমবার মা হলেন মৌসুমী হামিদ, জানালেন সন্তানের নাম রাঙ্গুনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোহামেডানের জয় এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযান, নারী-শিশুসহ ৮ জন উদ্ধার গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণে ঢাকায় বাংলাদেশ-ভারতের বৈঠক শুরু আজ

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলন কক্ষে সংগঠনটির বিশেষ সাধারণ সভায় নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক আইনজীবী রফিকুল ইসলাম আধার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী দৈনিক আমার দেশ ও বাংলা ভিশন টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধি। তিনি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়-এর নিজস্ব প্রতিবেদক। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাকাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম। সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা—ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাব ফেডারেল কাঠামোয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়। ছয় জেলার ঐক্যের প্রতীক হিসেবে ‘একই বৃন্তে ছয়টি ফুল’ এবং ছয় জেলার নামের আদ্যক্ষর সমন্বয়ে ‘টানে কিশে মজা’ স্লোগানকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।

নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী বলেন, বৃহত্তর ময়মনসিংহের জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোকে ফেডারেল কাঠামোর আওতায় এনে ছয় জেলার সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বাড়ানো তাঁদের অন্যতম লক্ষ্য। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি ও সময়োপযোগী সাংবাদিকতায় প্রশিক্ষণ এবং আঞ্চলিক সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও সাংবাদিকতার মানোন্নয়নের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহের সাংস্কৃতিক ও সামাজিক ঐক্য জোরদারেও সংগঠনটি কাজ করবে।

ঐতিহাসিক বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ