1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ যুক্তরাষ্ট্রের চোখের সামনেই কীভাবে চলছে চীনের গুপ্তচরবৃত্তি? বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর বেড়া থমথমে, বন্ধ দোকানপাট, স্থগিত পরীক্ষা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’

স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪২ Time View

বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন এই অভিনেত্রী।

কিছুদিন আগে ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ টিভি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে গোপন খবরটি জানান ৩৬ বছর বয়সী লরেন্স।

অনুষ্ঠানে সঞ্চালক অ্যান্ডি কোহেন ভাইরাল একটি ঘটনা নিয়ে জেনিফার লরেন্সের মতামত জানতে চান। ঘটনাটি ছিল, এক নারীর স্তনের আঘাতে ‘রিয়েল হাউজওয়াইফ অব নিউ ইর্য়ক’-এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছিল।

৫৮ বছর বয়সী অ্যান্ডি কোহেন অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে জানতে চান- ‘একটি স্তনের আঘাতে কীভাবে হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যেতে পারে, বিষয়টি কী আপনার কাছে রহস্যজনক মনে হয়?’ জবাবে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা। জেনিফারের জবাবে বিস্ময় প্রকাশ করে জানতে চান- ‘সত্যি?’ হাসতে হাসতে জেনিফার লরেন্স বলেন, ‘হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।’ এ সময় তার পাশে বসে থাকা ৩৪ বছর বয়সী অভিনেতা হাচারসন হেসে ওঠেন। ইমপ্ল্যান্ট করানোর জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নামও উল্লেখ করেন জেনিফার লরেন্স।

এরপর সঞ্চালক ব্রেস্ট ইমপ্ল্যান্টের আকার সম্পর্কে বলেন- ‘এগুলো কী বি কাপ?’ জবাবে জেনিফার লরেন্স বলেন, ‘না, পুরো সি কাপ। আগেও যে আকার ছিল, এখনো সেটাই।’ তারপর অ্যান্ডি কোহেন বলেন, ‘দেখতে সুন্দর লাগছে।’ সঞ্চালকের প্রশংসার জন্য ধন্যবাদ জানান জেনিফার লরেন্স।

এখানেই শেষ নয় এরপর কোহেন বলেন, ‘আপনার সংযমের প্রশংসা করছি।’ এরপরই রসিকতার ছলে জেনিফার লরেন্স বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।’ এ কথা বলার পর ক্যামেরার দিকে তাকিয়ে মজার একটি অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ