1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সাক্ষাৎ ইসলামাবাদের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ কতটা আর্থিক চাপে দেশের ছোট ও মাঝারি পোশাক কারখানা রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক শাহজালালে ৩ কোটি ৭৮ লাখ টাকার সোনা জব্দ চালের পানি পড়াকে কেন্দ্র করে বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত ঢাকাসহ ৮ জেলায় মোতায়েন ৯৮ প্লাটুন বিজিবি, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি সিলেট সীমান্ত থেকে ১৯টি বিস্ফোরক উদ্ধার অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কনের সাজে পূর্ণিমার নতুন লুক, ফেসবুকে ২২ লাখ ভিউ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

নতুন সাজে আবারও আলোচনায় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার ঐতিহ্যবাহী কনের বেশে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ফেসবুকে প্রকাশিত তাঁর ব্রাইডাল লুকের একটি ভিডিও অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলেছে।

প্রকাশের দুই দিনের মধ্যেই এক মিনিটের ভিডিওটি ২২ লাখের বেশিবার দেখা হয়েছে। এতে পূর্ণিমাকে গাঢ় লাল রঙের শাড়িতে দেখা যায়, যার পাড়ে রয়েছে সোনালি নকশার কাজ। সঙ্গে ম্যাচিং ওড়না, কপালে টিকলি, গলায় একাধিক সোনালি গয়না, কানে দুল ও হাতে লাল-সোনালি চুড়িতে সেজেছেন তিনি। সাজের সঙ্গে মানানসই মেকআপে ফুটে উঠেছে সাবেকি আভিজাত্য।

লাল পর্দা ও ঝাড়বাতির আবহে দৃশ্যধারণ করা ভিডিওটিতে ওড়নার আড়াল থেকে হাত বাড়ানো কিংবা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসার মতো মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’

মন্তব্যের ঘরে ভক্তরা তাঁর এই রূপের প্রশংসা করেছেন। অনেকের কৌতূহল—এই বয়সেও তাঁর এমন তারুণ্য ধরে রাখার রহস্য কী।

প্রায় তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তাঁর উপস্থিতি কিছুটা কম। ২০২৪ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় সর্বশেষ দেখা যায় তাঁকে; এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ