1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অহংকারের পরিণতি দুনিয়া-আখিরাতে ভয়াবহ, ইসলামে রয়েছে কঠোর সতর্কতা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগকারীদের ছাড় নয়: শাহজাহান চৌধুরী চট্টগ্রাম হবে আঞ্চলিক অর্থনৈতিক হাব: অর্থমন্ত্রী ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস কলকাতায় শার্লক: বিক্রম ও বনিকে নিয়ে অরিন্দম শীলের নতুন সিনেমা তারেক রহমানের জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা লিড সনদপ্রাপ্ত বিশ্বের সর্বোচ্চ ৩০২ পরিবেশবান্ধব কারখানা বাংলাদেশে নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

চট্টগ্রাম হবে আঞ্চলিক অর্থনৈতিক হাব: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামকে শুধু দেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, কার্গো ভিলেজ ও শিল্পায়নের সম্ভাবনাকে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।’ আজ শুক্রবার বিকেলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুই বছর বিরতির পর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আবার এই মেলার ৩২তম আসর বসেছে। সিআইটিএফ-২০২৬ শীর্ষক এই মেলায় দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠানের অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হক। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। এ লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি খাতের সক্ষমতা ও প্রতিযোগিতার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও সীমাবদ্ধতা বিবেচনায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ চলমান রয়েছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের সংকট দূর করার চেষ্টা চলছে। মন্ত্রী বলেন, কয়েক মাস ধরে অর্থনীতি কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত ছিল, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। দেশের উন্নয়নের সম্ভাবনা নষ্ট করতে দুর্বৃত্তায়ন ও লুটপাটের অপচেষ্টা রুখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বললেন, ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য একটি ব্যবসাবান্ধব ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে মন্ত্রীর কাছে সহযোগিতা চান তিনি। ডা. শাহাদাত হোসেন জানান, আমির খসরু মাহমুদ চৌধুরী এখন শুধু বিএনপির নেতা নন, তিনি সবার। তাকে ঘিরে নগরবাসী নতুন স্বপ্ন দেখছে। বিভিন্ন জায়গায় অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটলেও চট্টগ্রামের মানুষ সম্মিলিতভাবে নিরাপদ থাকার চেষ্টা করছে। চট্টগ্রামকে ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ সময় চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী ও মশিউল আলম স্বপন, পরিচালক এস এম সাইফুল আলম, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, আবুল হাসেম বক্কর, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদসহ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এখনো পুরোদমে মেলার কার্যক্রম শুরু হয়নি। দোকান সাজানোর কাজ চলছে। মেলায় প্রবেশ টিকিটের মূল্য ৩০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের জন্য নতুন লে-আউট, বসার স্থান, ছাউনি ও ক্যানোপি, ফুডজোন, মসজিদ এবং শিশুদের জন্য দুটি প্লে-জোন রাখা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ