1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আসছে বোয়িংয়ের ২১টি নতুন উড়োজাহাজ স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সরকারি ব্যবস্থাপনায় হজ-২০১৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৩
  • ২৪৬ Time View

স্বল্প আয়ের মুসলমানদের হজ পালনের সুযোগ করে দিতে এবার দুই ধরনের হজ প্যাকেজ অনুমোদন করেছে সরকার।

প্রথম প্যাকেজে খরচ হবে তিন লাখ ৪৭ হাজার ২৭ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা। এর বাইরে কোরবানির খরচ আলাদা যুক্ত হবে।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এবার মোট একলাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আগামী মৌসুমের জন্য এই ‘হজ প্যাকেজ’ অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনা করে এবারই প্রথম সরকারি ব্যবস্থাপনায় দুটি আলাদা প্যাকেজে হজ পালনের সুযোগ রাখা হচ্ছে।”

দুটি প্যাকেজের মধ্যে পার্থক্য হবে কেবল বাড়ি ভাড়ায়। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা একই রকম হবে বলে সচিব জানান।

প্রথম প্যাকেজে বাড়ি ভাড়া পড়বে এক লাখ ৫০ হাজার ৫৯১ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে ৮৩ হাজার ৭৯০ টাকা।

কোরবানির জন্য হ্জযাত্রীদের আলাদাভাবে কমপক্ষে সাড়ে চারশ সৌদি রিয়াল নিজ দায়িত্বে সঙ্গে করে নিয়ে যেতে হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

তিনি বলেন, এবার হ্জযাত্রীদের জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে গতবারের চেয়ে সামান্য কম।

এবার ভাড়া হবে এক লাখ ২২ হাজার ৮২৭ টাকা, যা গতবার ছিল এক লাখ ২৩ হাজার ৬২০ টাকা।

মার্কিন ডলারের দাম ৮০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বিমানের এই ভাড়া নির্ধারণ করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ডলারের দাম কমলে বা বাড়লে বিমান ভাড়া বাড়তে বা কমতে পারে।”

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সুযোগ পাবেন ১০ হাজার বাংলাদেশি। আর বেসরকারি ব্যবস্থাপনায় একলাখ ১৭ হাজার ১৯৮ জন মুসলমান হজ করতে সৌদি আরবে যেতে পারবেন।

সচিব জানান, গতবছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ১১ হাজার মুসলমান হজ পালন করেন।

এবার বেসরকারি হজ এজেন্সিগুলো (নন-ব্যালটি) সরকারি প্যাকেজের চেয়ে কম খরচে হজ যাত্রী নিয়ে যেতে পারবে না বলেও উল্রেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ