1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
উপবৃত্তি পাবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল, যেভাবে করবেন, খরচ কত কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, লড়াইয়ে হলিউডের একঝাঁক তারকা নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার পাগলা মসজিদের ১৫ সিন্দুকে ৫১ বস্তা টাকা, চলছে গণনা হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশিরা বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, জানালার গ্লাস ভাঙচুর দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুটি পেট্রলবোমা নিক্ষেপ, একটি অবিস্ফোরিত নান্দাইল দিঘির কোল ঘেঁষে ইত্যাদির নতুন পর্ব

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের ৪ জেলার যান চলাচল শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

সকাল থেকে বিরূপ আবহাওয়ার মধ্যে যাত্রী কম থাকলেও বাসগুলো দূরপাল্লার পথে চলাচল শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে মহাসড়কে অবরোধ ও সহিংসতা ঘটনায় জনমনে আতঙ্ক থাকায় গোপালগঞ্জ হয়ে চলাচলকারী দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার যানবাহন কার্যত প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ ছিল।

বুধবার সন্ধ্যার পর থেকেই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, যশোর, গোপালগঞ্জের মত জেলা থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিলেন পরিবহন মালিকরা।

জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার দিনরাত খুলনা-ঢাকা মহাসড়কে গোপালগঞ্জ হয়ে চলাচলকারী কোনো পরিবহনের বাস চলতে দেখা যায়নি। তবে গোপালগঞ্জকে পাশ কাটিয়ে বিকল্প পথে স্বল্প সংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে।

শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ হয়ে দেশের দক্ষিণাঞ্চলের চার জেলার যান চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি এসেছে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের মধ্যে।

পরিবহন মালিক ও শ্রমিকরা বলেন, প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৬টা থেকে আবারও যান চলাচল শুরু হয়েছে। এর আগে মহাসড়কে অবরোধ ও প্রতিবন্ধকতা তৈরির জন্য ফেলা রাখা গাছ সরিয়ে ফেলা হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুল সংখ্যক যানবাহন বিভিন্ন স্থানে আটকে ছিল। সেগুলো এখন গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু বলেন, “গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে দক্ষিণের চার জেলার বাস চলাচল শুরু হয়েছে। জেলার অভ্যন্তরীণ ছয়টি পথেও বাস চলছে।”

মহাসড়কে সহিংসতার কারণে বৃহস্পতিবার সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে সব পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে সরাসরি ঢাকা-কলকাতা পথের বাসগুলো চলাচল করছিল। ভারত ফেরত যাত্রীরা সেসব বাসে এবং ট্রেনে করেই গন্তব্যে যান। তবে বেনাপোল থেকে বিকল্প পথে বরিশালের বাস চলাচল করছিল।

বৃহস্পতিবার সকাল থেকে বিরূপ আবহাওয়ার মধ্যে যাত্রী কম থাকলেও বাস চলাচল শুরু হয়েছে বলে বেনাপোলের বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা জানিয়েছেন।

শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের কারণে সরাসরি কোলকাতা-ঢাকার বাস ছাড়া কোনো পরিবহনের বাস বুধবার থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বৃহস্পতিবার পুরোপুলি বন্ধ ছিল।

“আজ সকাল থেকে আবার নিয়মিত চলাচল শুরু হয়েছে।”

সেখানকার সোহাগ পরিবহন ও রয়েল কোচ পরিবহনের কাউন্টারের কর্মকর্তারাও একই কথা বলেছেন।

খুলনা থেকেও দূরপাল্লার কিছু বাস চলাচল শুরু করেছে বলে পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন।

এ ব্যাপারে খুলনা পরিবহন মালিক সমিতির কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।

তারা বলছেন, গোপালগঞ্জের উত্তপ্ত পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া- দুই বিষয় বিবেচনায় নিয়েই দুই-একটি পরিবহন নিজ উদ্যোগে দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে। সেগুলো গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলাচল করেছে।

আবার যশোর-মাগুরা ও আরিচা ফেরিঘাট ব্যবহার করছে কিছু পরিবহন।

রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?

মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ