1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, ছাত্রদলের দুঃখ প্রকাশ জন্মদিনে কোথায় বুবলী, নতুন সিনেমা নাকি ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ. আফ্রিকা দলে মুথুসামি মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর স্থগিত কপ৩১: ন্যায্য রূপান্তর পরিকল্পনা বাস্তবায়নে ১৮৫ কোটি ডলার সহায়তা চায় বাংলাদেশ শেয়ারবাজারে অ্যানথ্রপিকের অভিষেকেই মিলিয়নেয়ার প্রায় সব কর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, ছাত্রদলের দুঃখ প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখার সাবেক সদস্য দেবজয় সরকারকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের এ ঘটনার পর তার বিভাগ ও হলের শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে হল প্রশাসন ও শাখা ছাত্রদল।

বুধবার রাত সোয়া ১১টার দিকে তাকে মারধর করা হয় এবং রাত সাড়ে ৩টা পর্যন্ত হলে উত্তেজনা চলে। পরবর্তীতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এবং ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মারধরের শিকার দেবজয় সরকার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হল শাখা কমিটির সদস্য ছিলেন। দেবজয় তার বিভাগীয় ফুটবল দলের অধিনায়ক।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সোয়া ১১টার দিকে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনের নেতৃত্বে লোহার রড, স্টাম্প, লাঠি নিয়ে ১০-১২ জনের একটি দল সোহরাওয়ার্দী হলে আসে। এ সময় হল শাখা ছাত্রদলের সহসভাপতি সাব্বির হোসেন হলের কক্ষ থেকে দেবজয়কে ডেকে আনেন।

কক্ষ থেকে বের হওয়ার পর তাকে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। হলের ৩য় ব্লক থেকে তাকে মারধর করতে করতে ফটকে নিয়ে আসেন। পরে শাখা ছাত্রদলের সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবীরসহ অন্যরা দেবজয়কে গেস্টরুমে নিয়ে আসেন। এ সময় হলের গেস্টরুমে দেবজয়ের পক্ষে হল এবং তার বিভাগের শিক্ষার্থীরা আসেন।

পরে রাত সোয়া ১২টার দিকে হলে উপস্থিত হন প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা।

এদিকে মারধরের ঘটনার পর অর্থনীতি বিভাগ ও হলের শিক্ষার্থীরা দলবেঁধে সেখানে আসেন। তারা প্রাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে ঘটনার বিচার দাবি করেন। এ সময় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে দফায় দফায় প্রাধ্যক্ষের কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা।

রাত সাড়ে তিনটার দিকে হল প্রশাসন, অর্থনীতি বিভাগের শিক্ষক, শাখা ছাত্রদলের সভাপতি ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী বলেন, দেবজয় একসময় বাধ্য হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তবে তিনি কোনো ধরনের বলপ্রয়োগ বা শিক্ষার্থী নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি অর্থনীতি বিভাগের ফুটবল দলের অধিনায়ক। এ ছাড়া হলের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেন। তার ওপর এ ধরনের হামলা ন্যক্কারজনক। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মারধরের শিকার দেবজয় সরকার বলেন, 'তখনকার প্রেক্ষাপটে আমি হলে ওঠার জন্য রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। তবে হলে বৈধ সিট পাওয়ার পর আমি সক্রিয় ছিলাম না। বর্তমানেও আমার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। আমি হল ও বিভাগের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে সময় কাটাই। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করা হয়েছে।'

ঘটনার বিষয়ে জানতে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'ছাত্রলীগের পদধারী কোনো নেতার হলে অবস্থান করা কি শিক্ষার্থীদের জন্য নিরাপদ? কয়েক দিন আগেই মেইন গেটে ককটেল ফাটিয়েছে। দেশের কয়েক স্থানে কেমন অগ্নিসন্ত্রাস করছে লীগ, তা সবাই দেখতে পাচ্ছেন….।'

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, একটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রশাসন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে ছাত্রদলের পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতা করা হবে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুরো বিষয়টি তদন্ত করবে। আগামীকাল উপাচার্যের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ