1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, ছাত্রদলের দুঃখ প্রকাশ জন্মদিনে কোথায় বুবলী, নতুন সিনেমা নাকি ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ. আফ্রিকা দলে মুথুসামি মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর স্থগিত কপ৩১: ন্যায্য রূপান্তর পরিকল্পনা বাস্তবায়নে ১৮৫ কোটি ডলার সহায়তা চায় বাংলাদেশ শেয়ারবাজারে অ্যানথ্রপিকের অভিষেকেই মিলিয়নেয়ার প্রায় সব কর্মী

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের জয়টা আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল। চতুর্থ দিনের শুরুতেই সেই কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে পাকিস্তান। আট উইকেটের এই জয়ে সিরিজটাও নিজেদের করে নিয়েছে তারা।

শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষ করেছিল ৯ উইকেট খুঁইয়ে, ৩০৯ রান নিয়ে। সেই শেষ উইকেটটা তুলে নিতে পাকিস্তানের লেগেছে মাত্র দুই ওভার, এই সময়ে লঙ্কানরা যোগ করেছে আর মাত্র ৭ রান। এরপর ৯০ রানের লক্ষ্য ছুঁতে পাকিস্তানের সময় লেগেছে ১৩ ওভার।

রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেন আরেক পেসার আমের জামাল। চার নম্বরে নেমে তিনি ২২ বলে ৩টি চার আর একটি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন। জামাল ব্যাটিংয়ের আগে বল হাতেও দারুণ ছিলেন। প্রথম ইনিংসে তিনি তিন উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও নেন তিনটি।

ছোট লক্ষ্যে আজান আওয়াইসও কার্যকরি ইনিংস খেলেছেন। তিনি ৩৬ বলে অপরাজিত ৩২ রান করেন। মারেন পাঁচটি চার।

চতুর্থ দিনে শ্রীলঙ্কার যা কিছু ভালো, তা এসেছে ওপেনিং পেসারদের হাত ধরে। লাহিরু কুমারা তাঁর তৃতীয় ওভারে বোল্ড করেন তায়েব আরিফকে। পরের ওভারেই আসিথা ফার্নান্দো মোহাম্মদ তাহাকে এলবিডব্লিউ করেন। তবে আমের জামাল আর আজান মিলে জয়টা সহজেই তুলে নেন এরপর।

রাওয়ালপিন্ডিতে এই টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৯৮ রানে। জবাবে পাকিস্তান করে ৩২৫ রান। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা করে ৩১৬ রান। এতে রথনায়াকে অপরাজিত ৬৬, দিনুশা ৫৪ ও মেন্ডিস ৫৩ রান করেন। আব্বাস আর জামাল তুলে নেন ৩টি করে উইকেট। এরপর অনায়াসেই পাকিস্তান জয় তুলে নেয়।

এর ফলে শ্রীলঙ্কা টানা ছয় টেস্টে জয়হীন থাকল। ১২ মাস বিরতির পর জুনে তারা টেস্টে ফিরেছিল। অন্যদিকে পাকিস্তান পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ