1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, ছাত্রদলের দুঃখ প্রকাশ জন্মদিনে কোথায় বুবলী, নতুন সিনেমা নাকি ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ. আফ্রিকা দলে মুথুসামি মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর স্থগিত কপ৩১: ন্যায্য রূপান্তর পরিকল্পনা বাস্তবায়নে ১৮৫ কোটি ডলার সহায়তা চায় বাংলাদেশ শেয়ারবাজারে অ্যানথ্রপিকের অভিষেকেই মিলিয়নেয়ার প্রায় সব কর্মী

কপ৩১: ন্যায্য রূপান্তর পরিকল্পনা বাস্তবায়নে ১৮৫ কোটি ডলার সহায়তা চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

বাংলাদেশের এনডিসি ৩.০-তে ছয়টি খাতে ৬৯টি কার্যক্রম নেওয়া হয়েছে, যার জন্য আনুমানিক ১৮৫ কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জলবায়ু সহনশীল ও কম কার্বননির্ভর অর্থনীতিতে উত্তরণের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের জন্য অনুদান, প্রযুক্তি ও কারিগরি সহায়তা চেয়েছেন জলবায়ু কর্মীরা।

তাদের ভাষ্য, এ রূপান্তর পরিকল্পনায় শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকা সুরক্ষার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করতে হবে।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে বৃহস্পতিবার এক আলোচনায় এসব কথা বলেন তারা।

‘এনডিসি ৩-এ ন্যায্য রূপান্তর: বাংলাদেশে অঙ্গীকার থেকে বাস্তবায়ন’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে জাস্ট ট্রানজিশন বাংলাদেশ সেন্টার (জেটিবিসি)।

সরকারের হিসাব অনুযায়ী, বাংলাদেশের ন্যায্য রূপান্তর কর্মপরিকল্পনা বাস্তবায়নে আনুমানিক ১৮৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার বাবু।

জেটিবিসির ট্রাস্টি এস এম মোর্শেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় তিনি ন্যায্য রূপান্তরে বাংলাদেশের অঙ্গীকার ও কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০)-এ ন্যায্য রূপান্তর নিয়ে একটি পূর্ণাঙ্গ অধ্যায় যুক্ত করা হয়েছে। এতে ছয়টি খাতে মোট ৬৯টি কার্যক্রম নির্ধারণ করা হয়েছে।

এসব কার্যক্রম বাস্তবায়নে সামাজিক সংলাপ, খাতভিত্তিক পথনকশা তৈরি এবং অগ্রগতি পর্যবেক্ষণের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

বক্তারা বলেন, কম কার্বননির্ভর অর্থনীতিতে উত্তরণের প্রক্রিয়ায় নির্মাণ, প্রচলিত পরিবহন ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকা সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে।

শোভন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা ন্যায্য রূপান্তর পরিকল্পনার অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

এ লক্ষ্য অর্জনে সরকার ও উন্নয়ন সহযোগীদের জলবায়ু তহবিলে সুনির্দিষ্ট বরাদ্দ রাখার আহ্বান জানান তাঁরা।

আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) বৈশ্বিক জলবায়ু নীতি সমন্বয়ক বার্ট দে ওয়েল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ধরিত্রী কুমার সরকার এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান আলোচনায় বক্তব্য দেন।

মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ