1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষি ঋণের পরিধি বাড়াল বাংলাদেশ ব্যাংক; পরিবহন ও সংরক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানও পাবে ঋণ বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এএফসি অ্যাওয়ার্ড নাইটে প্রথমবার দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতল বাফুফে আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ সাইফ-ইয়াসিরের ব্যাটে সহজ জয় বাংলাদেশের শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৪১৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি বাগেরহাটের বিএনপি নেতাকে গাড়ি আটকে তুলে নেওয়ার অভিযোগ, দুজনকে মারধর

বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

বরিশালে নিখোঁজের দুই দিন পর সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।

শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন রাত ১০টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিচারকের সন্ধানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। পরে রিকশায় করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। নগরের আলেকান্দা-আমতলা এলাকায় তাঁর সর্বশেষ অবস্থানের তথ্য পাওয়া যায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বৃহস্পতিবার জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে।

তবে কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন, কীভাবে কুয়াকাটায় পৌঁছেছেন এবং নিখোঁজের দুই দিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত তথ্য জানায়নি। তার নিখোঁজ হওয়ার পেছনের কারণ জানতে সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ