1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষি ঋণের পরিধি বাড়াল বাংলাদেশ ব্যাংক; পরিবহন ও সংরক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানও পাবে ঋণ বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এএফসি অ্যাওয়ার্ড নাইটে প্রথমবার দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতল বাফুফে আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ সাইফ-ইয়াসিরের ব্যাটে সহজ জয় বাংলাদেশের শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৪১৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি বাগেরহাটের বিএনপি নেতাকে গাড়ি আটকে তুলে নেওয়ার অভিযোগ, দুজনকে মারধর

এএফসি অ্যাওয়ার্ড নাইটে প্রথমবার দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতল বাফুফে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ব্যাংককে আয়োজিত এশিয়ান ফুটবল কনফেডারেশনের অ্যাওয়ার্ড নাইটে প্রথমবারের মতো দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককের ওই অনুষ্ঠানে মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি এবং গ্রাসরুট ফুটবলের সিলভার ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে সংস্থাটি।

গত বছর এএফসি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের গ্রাসরুট ফুটবল ক্যাটাগরিতে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। এবার এক ধাপ এগিয়ে সিলভার ক্যাটাগরিতে মনোনয়ন পায় ফেডারেশন। এ বিভাগে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল গুয়াম ও ভারত। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সিলভার ধাপে উন্নীত হওয়ার অল্প সময়ের মধ্যেই এই স্বীকৃতি পেল বাংলাদেশ, শেষ পর্যন্ত ভারতকে পেছনে ফেলে পুরস্কার জেতে বাফুফে। গত দুই বছরে ফুটবলের উন্নয়নে নেওয়া বিভিন্ন কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই গ্রাসরুট ফুটবলের সিলভার পুরস্কার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরিতেও সেরা হয়েছে বাংলাদেশ। ফেডারেশনের সার্বিক কর্মকাণ্ড, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর একই বিভাগে মনোনয়ন পেলেও সেবার পুরস্কার জিততে পারেনি বাফুফে। এবার লাওস ও গুয়ামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের অন্য ক্যাটাগরিগুলোতে জাপান, ভারত ও থাইল্যান্ড যথাক্রমে প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড পুরস্কার পেয়েছে।

২০১৫ সালে এএফসি অ্যাসপায়ার মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড জিতেছিল বাফুফে। এরপর গত বছর দশ বছরের বিরতি ভেঙে আবার এএফসির পুরস্কার পায় বাংলাদেশ, তখন দুটি বিভাগে মনোনয়ন পেয়ে একটিতে পুরস্কৃত হয়েছিল। এবার দুটি বিভাগেই মনোনয়ন পেয়ে দুটিতেই পুরস্কার জিতল সংস্থাটি।

অন্যদিকে আঞ্চলিক সংস্থা হিসেবে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেনি। ফিফার অর্থায়নে আসিয়ান কাপ আয়োজনের স্বীকৃতিস্বরূপ সেরা আঞ্চলিক সংস্থার পুরস্কার পেয়েছে আসিয়ান।

বাফুফের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাবেক জাতীয় ফুটবলার ও নির্বাহী সদস্য গোলাম গাউস। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ