1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বহুমুখী বিশ্ব গড়তে চীন ও রাশিয়াকে নেতৃত্ব দেয়ার আহ্বান শি জিনপিংয়ের ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন ও নতুন মৌসুম শুরু কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ দেড় দশকে বিমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন : ড. তিতুমীর সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা খুলনায় টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা, লুটপাট পুতিন ও শির সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে চীনে পৌঁছালেন ট্রাম্প এক ইনিংসে আট ডিসমিসালের নিয়ে লিটনের নয়া কীর্তি

বহুমুখী বিশ্ব গড়তে চীন ও রাশিয়াকে নেতৃত্ব দেয়ার আহ্বান শি জিনপিংয়ের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলার ধারাকে এগিয়ে নিতে চীন ও রাশিয়াকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী’ আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ এখন ‘অপমানজনক পতনের’ মধ্য দিয়ে যাচ্ছে। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় শেনজেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকের পরই বহুমুখী বিশ্বের ধারাকে এগিয়ে নিতে বেইজিং ও মস্কোকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট।

শি জিনপিংয়ের পর সম্মেলনের মঞ্চে বক্তব্য দিতে ওঠেন পুতিন। এ সময় তিনি বলেন, ‘অভিজ্ঞতায় দেখা গেছে, অর্থনৈতিক আধিপত্য ও কার্যত জবরদস্তির প্রচলিত হাতিয়ারগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে এবং ভয় দেখানোর ক্ষমতা হারিয়েছে। নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি বিধিনিষেধ হয়তো এখনো কিছুটা বাধার সৃষ্টি করতে পারে, কিন্তু প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অর্থনীতি ধ্বংস করা তো দূরের কথা, তাদের প্রবৃদ্ধি থামাতেও এগুলো অক্ষম।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে রাশিয়া।

শেনজেন থেকে আল জাজিরার প্রতিনিধি ক্যাটরিনা ইউ জানান, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে আরও ন্যায্য ও বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শি ও পুতিন। একই সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কথাও বলেছেন দুই নেতা। ক্যাটরিনা ইউ আরও জানান, শি ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং গত কয়েক বছরে তারা ৪০ বারের বেশি সাক্ষাৎ করেছেন। কৌশলগতভাবেও দেশ দুটি এক অবস্থানে রয়েছে। চীন এখনো রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং বেইজিংয়ের অতি প্রয়োজনীয় জ্বালানি চাহিদা মেটাচ্ছে মস্কো।

ক্যাটরিনা ইউ বলেন, ‘বিশেষ করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপকারী ইউরোপীয় দেশগুলোকেই স্পষ্টভাবে নিশানা করেছেন পুতিন।’ তবে শেনজেনের এপেক সম্মেলনে পুতিনকে সম্মানিত অতিথির মর্যাদা দেয়া হচ্ছে এবং সেখানে তিনি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

এদিকে সম্মেলনে অংশ নেয়া শীর্ষ তিন নেতার প্রত্যাশা ও চাওয়া সম্পূর্ণ ভিন্ন বলে মনে করছেন দক্ষিণ কোরিয়ার বুসানে অবস্থিত পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট কেলি। আল জাজিরাকে তিনি বলেন, ‘এ কারণে তাদের পক্ষে কোনো সমঝোতায় পৌঁছানো বেশ কঠিন হবে। তবে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে এই তিন নেতা বড় অগ্রগতি অর্জন করতে পারতেন। পারমাণবিক শক্তিধর তিন মেরুর বর্তমান বিশ্ব স্নায়ুযুদ্ধের সময়ের চেয়ে আলাদা। তারা তিনজন মিলে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণে আনতে পারলে তা দারুণ হতো।’

রবার্ট কেলি বলেন, ‘কিন্তু প্রতিটি পক্ষই ভিন্ন অবস্থানে রয়েছে। ইউক্রেন যুদ্ধে সমস্যার মুখে পড়লেও পরাশক্তি হিসেবে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে রাশিয়ার কাছে তাদের অস্ত্রভাণ্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীন বড় আকারে সামরিক শক্তি বাড়াচ্ছে এবং অন্তত আগামী ১০ বছরে তারা পারমাণবিক অস্ত্র বা অস্ত্র নিয়ন্ত্রণে আগ্রহী বলে মনে হয় না। আর যুক্তরাষ্ট্রও যেকোনো ধরনের চুক্তির বিষয়ে অনেকটা নিস্পৃহ মনোভাব দেখাচ্ছে। ফলে জনস্বার্থে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির পক্ষে জোরালো যুক্তি থাকলেও শেষ পর্যন্ত তা হবে না।’

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকের বর্তমান সদস্যসংখ্যা ২১। বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশের বেশি এবং প্রায় ২৭০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে এই জোট। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি জোরদার করাই সংস্থাটির লক্ষ্য। এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, যে দুটি ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ও চীনের প্রধান ভূমিকা রয়েছে। এছাড়া ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার বাণিজ্যিক যুদ্ধবিরতি আগামী জানুয়ারির পর বাড়ানো হবে কি না, তা এপেকের সদস্যদেশ ও গোটা বিশ্বের জন্যই একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ