1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা খুলনায় টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা, লুটপাট পুতিন ও শির সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে চীনে পৌঁছালেন ট্রাম্প এক ইনিংসে আট ডিসমিসালের নিয়ে লিটনের নয়া কীর্তি বসুন্ধরায় ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২, দুটি ককটেল উদ্ধার উত্তরখানে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার বিমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি: উপদেষ্টা তিতুমীর সাউথইস্ট ব্যাংকের নতুন পরিচালক নুরুল আফছার সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন নানক-শামীম পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বসুন্ধরায় ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২, দুটি ককটেল উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। এ সময় একজনের কাছ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মোহাম্মদ দিপু তালুকদার বন্যা (২১) ও মুফতি রুহুল আমিন (৬২)। রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দিপু তালুকদার বন্যাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে লাল ও হলুদ স্কচটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দিপু তালুকদার বন্যা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি। অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকার একটি বাসায় পৃথক অভিযান চালিয়ে মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ