1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন নানক-শামীম পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন হাই কোর্টের নির্দেশের পর ভর্তি পরীক্ষা পেছাল বুয়েট, আপিল করবে ঢাবি চব্বিশের মতো সবাইকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিরাপত্তার স্বার্থে’ খুলনা থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ খুলনা জজ আদালতে নিক্ষেপ করা অবিস্ফোরিত ককটেল উদ্ধার আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম আ.লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ চট্টগ্রাম ইপিজেডে চীনা-সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের ৬০ লাখ ডলার বিনিয়োগ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা

সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও দলটির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যায় কামারখন্দ-সদর (সিরাজগঞ্জ-২) আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি হাতুড়ি দিয়ে কার্যালয়টির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এ সময় ঘটনাস্থলে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে বলে জানান তাঁরা। পরে সন্ধ্যার দিকে সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও আগুন দেওয়া হয়। এ দুটি ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।

আজ বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের শহীদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে শোডাউনটি শুরু হয়। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মোটরসাইকেলের বহরটি হাটিকুমরুল গোলচত্বর হয়ে সিরাজগঞ্জ শহর প্রদক্ষিণ করে। পরে মুলিবাড়ী চেকপোস্ট ও সদানন্দপুর হয়ে আবার কামারখন্দে ফিরে শোডাউনটি শেষ হয়।

আগুন দেওয়ার ঘটনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মর্জিনা বলেন, ‘ওসি স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো বাইরে রয়েছেন। কেউ হতাহত হয়েছেন কি না কিংবা অন্য কোনো ঘটনার তথ্য আমাদের কাছে নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ