1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
‘নিরাপত্তার স্বার্থে’ খুলনা থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ খুলনা জজ আদালতে নিক্ষেপ করা অবিস্ফোরিত ককটেল উদ্ধার আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম আ.লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ চট্টগ্রাম ইপিজেডে চীনা-সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের ৬০ লাখ ডলার বিনিয়োগ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা ববিতে আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে আটক করল ছাত্রদল রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ বরিশাল টার্মিনালে বিকল বাসে আগুন, অতিরিক্ত পুলিশ মোতায়েন রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কার্যকরে সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত

সোয়া ২ কেজি গানপাউডার উদ্ধার, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

“পরে ইব্রাহীম হোসেন মুন এবং মেঘলা মিলিকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তারা ঢাকা শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের সাথে সম্পৃক্ত রয়েছেন বলে স্বীকার করেছেন।”

সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাজধানী থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরে ওই নেতার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগের এক নেতা ও যুবলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করার কথা বলেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্ববায়ক মামুন অর রশীদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুন এবং যুবলীগ নেত্রী মেঘলা মিলি।

বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ডিবি প্রধান শফিকুল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত কয়েকদিন আগে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেকমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একটি অডিও প্রকাশ করেন। যেখানে তিনি আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে সারাদেশে নাশকতা ও আগুন সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। কথিত এ অডিও রেকর্ডে মোজাম্মেল হকের সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন মুনসহ আরও একজনের আলোচনা হয়।

এসবের প্রেক্ষিতে ডিবি গোয়েন্দা নজরদারি চালাচ্ছিল বলে তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, “এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাত ১১টার দিকে ছাত্রলীগের যুগ্ম আহ্ববায়ক মামুন অর রশীদকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ মিরপুর ১০ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ স্বীকার করে যে, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জনৈক পদধারী লোকের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে তিনি গান পাউডার সংগ্রহ করেছেন। পরবর্তীতে মিরপুর ছাত্রলীগের পদধারী একজন নেতার মাধ্যমে ইব্রাহীম হোসেন মুন এবং যুবলীগ নেত্রী মেঘলা মিলির নিকট হস্তান্তরের উদ্দেশ্যে তিনি গান পাউডার নিয়ে ঢাকায় আসেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জনৈক কেন্দ্রীয় নেতা তাকে এ কাজে সমন্বয় করেছেন।”

ডিএমপির ডিবি প্রধান বলেন, “পরে ইব্রাহীম হোসেন মুন এবং মেঘলা মিলিকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তারা ঢাকা শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের সাথে সম্পৃক্ত রয়েছেন বলে স্বীকার করেছেন।”

তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কেন্দ্রীয় আরেক নেতার নাম প্রকাশ করেননি শফিকুল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা গান পাউডার নিয়ে আসার পর বাথরুমের ভেতরে এর দাহ্য ক্ষমতা পরীক্ষা করেন। সেই ঘটনার ভিডিও তারা ধারণ করেছিলেন। ওই ভিডিও মুনের ফোন থেকে উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন এর আগেও তারা দুইবার গান পাউডার নিয়ে এসেছিলেন।

ঢাকায় যানবাহনে দেওয়া আগুনে এখন পর্যন্ত গান পাউডার ব্যবহারের আলামত পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আলামতগুলো পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। তারা এখনো কোনো মতামত দেয়নি।”

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ