1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘নিরাপত্তার স্বার্থে’ খুলনা থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ খুলনা জজ আদালতে নিক্ষেপ করা অবিস্ফোরিত ককটেল উদ্ধার আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম আ.লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ চট্টগ্রাম ইপিজেডে চীনা-সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের ৬০ লাখ ডলার বিনিয়োগ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা ববিতে আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে আটক করল ছাত্রদল রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ বরিশাল টার্মিনালে বিকল বাসে আগুন, অতিরিক্ত পুলিশ মোতায়েন রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কার্যকরে সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

তবে আনন্দের পাশাপাশি পথ ব্যবস্থাপনা নিয়ে আক্ষেপও রয়েছে স্থানীয়দের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ।

রেলপথ মন্ত্রী রবিউল আলম বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতি।

সরাসরি ট্রেন চালুর খবরে জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করলেও ট্রেনের পথ এবং ঈশ্বরদীতে ইঞ্জিন ঘোরানোর কারণে বাড়তি সময় লাগার বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই পথে এক জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’।

অন্যদিকে, ঢাকা থেকে প্রতিদিন বেলা ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’।

এ উপলক্ষে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন রেলকোচের মধ্যে ১২টি কোচ এই রুটের ট্রেনে যুক্ত করা হচ্ছে, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও নানা জটিলতায় প্রকল্পটি থমকে ছিল। দীর্ঘ বিরতির পর ২০১০ সালে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হয় এবং ঈশ্বরদীর মাজগ্রাম থেকে পাবনা শহর হয়ে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মিত হয়।

২০২০ সাল থেকে এই পথে নিয়মিত ট্রেন চালু হলেও তা কেবল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ পথেই সীমাবদ্ধ ছিল। ফলে পাবনা জেলা শহর থেকে রাজধানী ঢাকায় সরাসরি ট্রেনে যাতায়াতের কোনো সুযোগ ছিল না। নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে সেই অপূর্ণতা কিছুটা ঘুচতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে এরই মধ্যে রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাবনা স্টেশন এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করেছেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পাকশী রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, সরাসরি ট্রেন চালুর খবরে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

পাবনা স্টেশন এলাকার বাসিন্দা মাহবুব মোর্শেদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বহুদিনের অপেক্ষা আজ পূরণ হতে যাচ্ছে। এখন কম খরচে ও নিরাপদে ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে, যা জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

একই কথা বলেছেন ওই এলাকার শাহ জামান।

তবে আনন্দের পাশাপাশি পথ ব্যবস্থাপনা নিয়ে আক্ষেপও রয়েছে স্থানীয়দের। পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে পুনরায় যাত্রা শুরু করতে হবে, যাতে ভ্রমণের সময় কিছুটা বেড়ে যাবে।

এ বিষয়ে পৌর এলাকার মনসুরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “সরাসরি ট্রেন চালু হওয়া নিঃসন্দেহে আনন্দের। কিন্তু ঈশ্বরদী হয়ে ঘুরে যাওয়ার কারণে সময় বেশি লাগবে। পথটি আরও সংক্ষিপ্ত ও সময়সাশ্রয়ী করার জন্য আমরা রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

নতুন কোচ দিয়েই ট্রেনটি চালুর পরিকল্পনার কথা জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, “চাইলে এক বছর আগেই পুরোনো কোচ জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন চালু করা যেত। তবে বিলম্ব হলেও একদম নতুন কোচ দিয়ে পূর্ণাঙ্গভাবে ট্রেনটি চালু করার ইচ্ছা থেকেই আমরা সময় নিয়েছি।”

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের কথা উল্লেখ করে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “পাবনার মানুষ সম্মিলিতভাবে এই ট্রেনটি চেয়েছিল। দেশের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তনে বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা ও পদক্ষেপের সুফল আজ আমরা পাচ্ছি।”

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ