1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‎সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান ‘সড়ক বেহাল, ট্রেনে নানা জটিলতা’, ১১ দলের ঢাকা-সিলেট লং মার্চ স্থগিত বাংলাদেশের মোট বাণিজ্যঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার, সবচেয়ে বেশি ভারতের সঙ্গে ইশতেহার চান চা শ্রমিকরা, প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন প্রার্থীরা গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ গোপালগঞ্জে জননিরাপত্তায় দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন মারা গেছেন প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে! মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি দুবাইফেরত যাত্রীর পায়ুপথে এক হালি ডিম্বাকৃতি সোনা, অন্তর্বাসে পেস্ট

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ডাবল সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মোসাদ্দেকের চতুর্থ সেঞ্চুরি। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটার ৩টির বেশি ডাবল সেঞ্চুরি করতে পারেননি। এদিন সেঞ্চুরি করেছেন সিলেটের অমিত হাসান এবং ঢাকার আশিকুর রহমান শিবলিও।

জাতীয় ক্রিকেট লিগে ৮ বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন। শনিবারের সেই সেঞ্চুরিকে রোববার রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ২২ চার ও ১০ ছক্কায় ২১৫ বলে ২২০ রান করেছেন মোসাদ্দেক। অষ্টম উইকেটে আরিফুল ইসলামকে নিয়ে ২১৮ রানের জুটি গড়েন মোসাদ্দেক। এই জুটির সৌজন্যে ২ উইকেট হারিয়ে ১৩১ রান করে ময়মনসিংহ। ৭ উইকেটে ৩০৯ রান করে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ।

ব্যাট করতে নেমে রাজশাহীর হয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগান হাবিবুর রহমানও। কিন্তু মাত্র ৭ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। নাঈম আহমেদ করেন ৫৬ রান। রাজশাহী দিন শেষ করেছে ১৭৮ রানে।

রাজশাহীতে সেঞ্চুরির দেখা পেয়েছেন আশিকুর রহমান শিবলি। তিন নম্বরে নেমে ১১ চার ও ২ ছক্কায় ১০৫ রান করেন তিনি। চলতি লিগে এটি শিবলির দ্বিতীয় সেঞ্চুরি। শিবলি ছাড়া কেউ বড় রানের দেখা পাননি। তবুও লিড নেয়ার পথে আছে ঢাকা।

শিবলির সেঞ্চুরি ছাড়া ঢাকার আর কেউ ৩৫ রানও করতে পারেননি। তবুও লিড নেওয়ার পথে আছে তারা। চট্টগ্রামের ২৮৮ রানের জবাবে ২৮২ রানে ৭ উইকেট নিয়ে দিন শেষ করেছে ঢাকা। আর তাতেই শেষ চট্টগ্রামের শিরোপার সম্ভাবনা। প্রথম শ্রেণির ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে এই ম্যাচে ইনিংস ব্যবধান অথবা ১০ উইকেটের জয় পেতে হতো চট্টগ্রামের।

জাতীয় দল থেকে বাদ পড়েই সেঞ্চুরি করলেন অমিত হাসান। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৯ চার ও ১ ছক্কায় ১০১ রান করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে অমিতের এটি ১৩তম সেঞ্চুরি। অমিতের সেঞ্চুরি এবং ওপেনার মুবিন আহমেদের ৭৫ রানে ভর করে ৪ উইকেটে ২৩৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সিলেট। দলটির লিড ৭৫ রানের।

এর আগে ৬ উইকেটে ২০৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন ২৫ রানের বেশি যোগ করতে পারেনি বরিশাল। ৭৯ রান করে আউট হন ফজলে মাহমুদ রাব্বি। সিলেটের পক্ষে ৪১ রানে ৫ উইকেট নেন আবু জায়েদ চৌধুরি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকে দিন শেষ করলেন নুরুল হাসান সোহান। অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেছেন ৭৪ রান। তবে প্রথম ইনিংসে এখনও ৬২ রানে পিছিয়ে খুলনা।

এর আগে ৭ উইকেটে ৩২০ রানে দিন শুরু করে বেশি দূর যেতে পারেনি রংপুর। ১৮ রান যোগ করতে অলআউট হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ