1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের মোট বাণিজ্যঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার, সবচেয়ে বেশি ভারতের সঙ্গে ইশতেহার চান চা শ্রমিকরা, প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন প্রার্থীরা গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ গোপালগঞ্জে জননিরাপত্তায় দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন মারা গেছেন প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে! মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি দুবাইফেরত যাত্রীর পায়ুপথে এক হালি ডিম্বাকৃতি সোনা, অন্তর্বাসে পেস্ট তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের ১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

গোপালগঞ্জে জননিরাপত্তায় দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর তাণ্ডবে অস্থির ছিল গোপালগঞ্জ শহর। বিভিন্ন ইউনিয়ন থেকে দলটির সমর্থক ও নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করেন শহরে। এ সময় পুলিশের ব্যারিকেড ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। মিছিল ঘিরে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি। দুপুরের পর থেকেই স্বাভাবিক হতে শুরু করে এলাকার পরিস্থিতি। পরে বিকেলে এ নিয়ে প্রেস ব্রিফিং করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলার চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান গোপালগঞ্জ সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমাল নিশ্চিত রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি থেকে ১৫০ জনের মতো সদস্য মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি অর্থাৎ ১৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন পুলিশ, এসআরবি, এপিবিএন, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ এই জননিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে। এ ছাড়া জেলা প্রশাসন থেকে যারা সংশ্লিষ্ট, তাদের সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

মাহমুদুল হাসান আরও বলেন, ‘পুলিশ, এপিবিএন ও আনসার থেকে আরও জনবল পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। নাশকতামূলক কোনো কার্যক্রম; জননিরাপত্তা বিঘ্নিত করে, সাধারণ জনগণের জান, সম্পত্তি, সরকারি সম্পত্তি—এগুলোতে কোনো নাশকতামূলক কর্মসূচি বরদাশত করা হবে না। আমাদের মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবে। এ সময় তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় বজায় রেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্পিত দায়িত্ব পালন করবে।’

পরে ঢাকা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘গোপালগঞ্জের নিরাপত্তায় পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় ১ হাজার ৩৫০ জন অফিসারসহ পুলিশ সদস্য নিয়োজিত ছিল। গোপালগঞ্জের ৬৭ কিলো ন্যাশনাল হাইওয়েতে পর্যাপ্ত টহল দল মোতায়েন ও স্ট্রাইকিং ফোর্স রেডি ছিল। গোপালগঞ্জ সদর ছাড়াও চারটি উপজেলায় আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল জনসাধারণের নিরাপত্তায়। গোপালগঞ্জ শহরে পর্যাপ্ত অফিসার ফোর্স মোতায়েন থাকায় বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় কাজ করেছি। ভবিষ্যতে জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় যা যা করণীয়, তা পুলিশ করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ