1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের মোট বাণিজ্যঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার, সবচেয়ে বেশি ভারতের সঙ্গে ইশতেহার চান চা শ্রমিকরা, প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন প্রার্থীরা গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ গোপালগঞ্জে জননিরাপত্তায় দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন মারা গেছেন প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে! মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি দুবাইফেরত যাত্রীর পায়ুপথে এক হালি ডিম্বাকৃতি সোনা, অন্তর্বাসে পেস্ট তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের ১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

মারা গেছেন প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেে এসেছে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে। অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করেছেন। ১৯৪৩ সালের ৮ জুন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রবিনুথালা গ্রামে জন্মগ্রহণ করেন গিরি বাবু। ১৯৭৩ সালে ‘জগমে মায়া’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে ৬০০ টির বেশি সিনেমায় অভিনয় করেছেন এই শিল্পী। খলনায়ক, কৌতুকাভিনেতা ও চরিত্রাভিনেতা-বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন গিরি বাবু। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘সিমহা গর্জনা’, ‘মেরুপুদাদি’ ও ‘ইন্দ্রজিৎ’। অন্যদিকে পরিচালক হিসেবে ‘রানারঙ্গম’, ‘ইন্দ্রজিৎ’ ও ‘নী সুখামে নে কোরুকুন্না’ উল্লেখযোগ্য কাজ। গিরি বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা চিরঞ্জীবী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তার প্রয়াণের খবর তাকে গভীরভাবে মর্মাহত করেছে। অভিনয়ের স্বতন্ত্র ধরন এবং অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবে তেলুগু চলচ্চিত্রে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু চলচ্চিত্রশিল্পের জন্য অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন চিরঞ্জীবী। পাশাপাশি প্রয়াত অভিনেতার পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি সমবেদনা জানান তিনি। পরিচালক অনিল রবিপুড়িও গিরি বাবুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তার ভাষায়, গিরি বাবু ছিলেন বহুমুখী প্রতিভার একজন শিল্পী। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনায়ও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার স্বতন্ত্র অভিনয়শৈলী ও স্মরণীয় পারফরম্যান্স দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনে ৬০০ টির বেশি সিনেমায় কাজ করেছেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের বিনোদিত করেছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘আন্নি মাঞ্চি সাকুনামুলে’তে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল গিরি বাবুকে। তার মৃত্যুতে তেলুগু চলচ্চিত্রশিল্প হারাল এক অভিজ্ঞ ও বহুমুখী শিল্পীকে। হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ