1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের মোট বাণিজ্যঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার, সবচেয়ে বেশি ভারতের সঙ্গে ইশতেহার চান চা শ্রমিকরা, প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন প্রার্থীরা গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ গোপালগঞ্জে জননিরাপত্তায় দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন মারা গেছেন প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে! মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি দুবাইফেরত যাত্রীর পায়ুপথে এক হালি ডিম্বাকৃতি সোনা, অন্তর্বাসে পেস্ট তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের ১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

রফতানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

অনলাইন ডেস্ক: বাংলাদেশকে কেবল তৈরি পোশাকশিল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উদ্বোধনী বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্ববাজারে তৈরি পোশাকশিল্পের মাধ্যমে ইতিমধ্যেই শক্তিশালী অবস্থান ও সুনাম অর্জন করেছে। তবে ভবিষ্যতে দেশের রফতানি খাতকে আরও টেকসই ও সম্প্রসারিত করতে হলে পণ্যের বৈচিত্র্যকরণ, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সামগ্রিক উৎপাদনশীলতা বাড়াতে হবে। পাশাপাশি রফতানি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দেশের নতুন নতুন সম্ভাবনাময় খাতগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।

তিনি আরও জানান, এবারের গ্লোবাল সোর্সিং এক্সপোতে দেশের ১২টি সম্ভাবনাময় খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, স্টল এবং বিদেশি ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ ধরনের আয়োজন দেশের রফতানি বাজার সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বহুমুখী ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী উল্লেখ করেন, এই এক্সপোর আওতায় বিটুবি (B2B) ম্যাচমেকিং সভা ও সরাসরি কারখানা পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের সরাসরি ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের দারুণ সুযোগ তৈরি হবে। এর ফলে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কও আরও সুদৃঢ় হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রশাসক ফজলুল হক, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসাইন মাহবুব এবং রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। এ সময় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শীর্ষ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ