1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের মোট বাণিজ্যঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার, সবচেয়ে বেশি ভারতের সঙ্গে ইশতেহার চান চা শ্রমিকরা, প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন প্রার্থীরা গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ গোপালগঞ্জে জননিরাপত্তায় দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন মারা গেছেন প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে! মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি দুবাইফেরত যাত্রীর পায়ুপথে এক হালি ডিম্বাকৃতি সোনা, অন্তর্বাসে পেস্ট তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের ১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল; জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর-অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) নেতাকর্মীরা। এসময় শহরের জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানারও টাঙিয়েছেন বিক্ষোভকারীরা। এছাড়া পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

আজ (রোববার, ১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এসব কর্মসূচি পালন করেন কয়েক হাজার নেতাকর্মী। মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি লাঠি, রামদা, চায়নিজ কুড়াল, টেটা, বল্লম ও লগি-বইঠার মতো দেশিয় অস্ত্র দেখা যায়। এসময় বিভিন্ন স্লোগান দেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকেই গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সেখানে তাদের জন্য খাবারের আয়োজন করা হয়। পরে গাবতলা মোড়ে একত্র হয়ে সালাউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হক তনুর নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকেও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।

পরে বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট ব্রিজ এলাকায় একত্র হয়। সেখান থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে যান। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন তারা। এসময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি দেশিয় অস্ত্র দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ