1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডা: সরাইল থানার ওসি চট্টগ্রামে বদলি খুলনায় বিমানবন্দর নির্মাণে নতুন সম্ভাবনা সাভারের বন্ধ ট্যানারিগুলো চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী ফারহানের অবিশ্বাস্য গোলে মুগ্ধ ডুলি ঢাকার আশপাশে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে: সংসদে মন্ত্রী

রাজশাহী মেডিকেলে ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-শিবির

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপ-কমিশনার গাজিউর রহমান।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মণ্ডল রাজশাহী মেডিকেল কলেজের ৫৯তম এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসান ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তারা হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছিলেন।

তবে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য বন্ধ করে দেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় তারা আবার ইন্টার্নশিপ শুরু করার চেষ্টা করছিলেন। সকাল ১০টার দিকে শুভ ও নাহিদ হাসপাতালে গেলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাদের ঘিরে ধরেন। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও পুলিশের বিশেষ দলের সদস্যরা হাসপাতালে যান।

দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের কক্ষ থেকে তাদের বের করে আনা হয়। এ সময় তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং মারধর করা হয়। শুভকে একটি মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ পড়ে যান। তখন কয়েকজন তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। পরে পুলিশের বিশেষ দলের সদস্যরা তাকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তোলেন।

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, তা তদন্ত করা প্রয়োজন। তাদের হাসপাতালে আসতে যারা সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী আবার আবেদন করতে হয়। একাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে ইন্টার্নশিপ শুরু করা যায়। তবে শুভ ও নাহিদ নতুন করে আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, শুভ ও নাহিদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ