1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বিএসইসির ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ অধিনায়ক হতে রাজি হামজা, তবে… সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান মেজর আখতার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ এআই বিনিয়োগের জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলার ছাড়াল আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন পাবনায় সার লুট: ডিলারদের গুদামে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বিএসইসির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের (মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ি ক্ষতি) সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হবে। এ জন্য ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩৮তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি মনে করে, এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লস পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ পাবেন। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সিদ্ধান্তটি ইতিবাচক ভূমিকা রাখবে। আরও পড়ুন উদ্দেশ্যহীন তদন্ত না করতে ডিএসইকে বিএসইসির নির্দেশ ২৫ অক্টোবর ২০২৬ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে প্রভিশন সংরক্ষণের পরিমাণ নির্ধারণ করা হবে। ২০২৭ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা এরই মধ্যে বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে-উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। ২০২৬ সালের মধ্যে নতুন করে কোনো নেগেটিভ ইক্যুইটি তৈরি হলে তার বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চলতি বছরেই প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। ৩০ সেপ্টেম্বর নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে নতুন করে তৈরি হওয়া কোনো নেগেটিভ ইক্যুইটি ২০৩০ সাল পর্যন্ত সমন্বয়ের সুবিধার আওতায় আনা যাবে না। তবে সময় বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কয়েকটি শর্ত দিয়েছে কমিশন। এর মধ্যে নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে থাকা বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করতে পারবেন। তবে এ ধরনের শেয়ার কেনার বিপরীতে নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। পাশাপাশি এসব বিও হিসাবে ব্লক মার্কেটে লেনদেন করা যাবে না। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের পুরো সময় সংশ্লিষ্ট বিও হিসাবের বিপরীতে কোনো মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। একই সঙ্গে নেগেটিভ ইক্যুইটিযুক্ত হিসাবের কারণে তৈরি হওয়া কোনো দাবি বা দায়ের জন্য বিনিয়োগকারীদের দায়ী করা যাবে না। তাদের ওপর কোনো ধরনের আর্থিক দায়ও চাপানো যাবে না। অন্যদিকে, বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না। অর্থাৎ, নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের আগে প্রতিষ্ঠানগুলো মুনাফা থেকে নগদ লভ্যাংশ বিতরণের সুযোগ পাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ