1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বক্স অফিসে ‘রামায়ণ’ এর দাপট, চার দিনে আয় ২৩৮ কোটি রুপি হৃদয়ের অবিস্মরণীয় মঞ্চে ড্র মিললো, সিরিজ উইন্ডিজের সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ বরিশালে ‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারকে মারধর, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে ডিআরইউ ক্রিকেটে জয়ে শুরু বিডিনিউজ টোয়েন্টিফোরের যুব অলিম্পিকে শিপনের চমক বিদেশে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো, পড়াশোনার টাকা পাঠাতে লাগবে না অনুমোদন গার্মেন্টসে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কভুক্ত দেশে এগিয়ে বাংলাদেশ: এলজিআরডি প্রতিমন্ত্রী | Boishakhi Online মুমিনের ১৫২ আর তামিমের ৭ উইকেটে রেকর্ড গড়ে সেমিতে বাংলাদেশ

যুব অলিম্পিকে শিপনের চমক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

সেনেগালে চলমান যুব অলিম্পিক গেমসে রীতিমতো চমক দিলেন অ্যাথলেট শিপন মিয়া। ১০০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের এই তরুণ। ফাইনালে হয়েছেন সপ্তম। আগে কখনো বাংলাদেশের কোনো অ্যাথলেট বৈশ্বিক পর্যায়ে কোনো গেমস কিংবা চ্যাম্পিয়নশিপে ফাইনালেই যেতে পারেননি। এর আগে ২০১৭ সালে বিশ্ব যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের জহির রায়হান।১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ১১ দশমিক ০৯ সেকেন্ড সময় নিয়ে ক্যারিয়ারসেরা টাইমিং গড়েন শিপন। নিজের হিটে চতুর্থ হয়ে ফাইনালে জায়গা করে নেন তিনি। দুই সেমিফাইনালের শীর্ষ চারজন এবং দুই হিট মিলিয়ে সেরা টাইমিং করা অ্যাথলেটরা ফাইনালে ওঠেন। তবে ফাইনালে সেমিফাইনালের পারফরম্যান্স ধরে রাখতে পারেননি বাংলাদেশের এই স্প্রিন্টার। ১১ দশমিক ১৮ সেকেন্ড সময় নিয়ে নয় প্রতিযোগীর মধ্যে সপ্তম হন তিনি। ব্রোঞ্জ পদকজয়ী পোল্যান্ডের অ্যাথলেটের টাইমিং ছিল ১০ দশমিক ৬১ সেকেন্ড। এই ইভেন্টে নাইজেরিয়ার ব্রাইট গিফট ১০ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছেন। চীনের প্রতিযোগী ঝ্যাং হানগুই (১০ দশমিক ৫৭ সেকেন্ড) রৌপ্য ও পোল্যান্ডের ডোলেগা জিমন (১০ দশমিক ৬১ সেকেন্ড) ব্রোঞ্জ পদক পেয়েছেন। এবারের যুব অলিম্পিকে অ্যাথলেটিকস, বক্সিং ও সাঁতারে বাংলাদেশের চার ক্রীড়াবিদ অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ