1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত আজকের খেলা: মাঠে গড়াচ্ছে সিলেট ও রাওয়ালপিন্ডি টেস্ট জাতীয় বিপ্লব দিবসে অষ্টগ্রাম শীর্ষ নেতাদের অনুপস্থিতি, বিএনপির তৃণমূলে ক্ষোভ মধ্যরাতে গুলশানে গাড়ি ভাঙচুরের অভিযোগ, ফেসবুক লাইভে ক্ষোভ পরীমনির ‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’ ৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত অর্থপাচার ও সাইবার অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সিঙ্গাপুর মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কে ২ বাসে আগুন শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত ই–মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়

মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কে ২ বাসে আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

সাভারে পৃথক স্থানে পার্কিং করা দুইটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় বাসগুলোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ধারণা, দুর্বৃত্তরা গাড়িগুলোতে আগুন দিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, রবিবার মধ্যরাত ১টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাস পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, একই মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ডের টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। ফায়র সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাতে সাভারের গেন্ডা এলাকায় শ্রমিকদের বহনে ব্যবহৃত বাসে ও বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পৃথক দুটি স্থানে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা দুইটি বাসে আগুন দিয়েছে।

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | বিজনেস বাংলাদেশ.কম.বিডি

ইমেইল : biznessbangladesh@gmail.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ