1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সেরে উঠছেন অধিনায়ক তপু

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

অনুশীলনে ট্রেনারের সাথে আলাদা অনুশীলন করেছেন তপু বর্মন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সবাই যখন দল বেঁধে প্রস্তুতিতে ব্যস্ত, তখন তপু বর্মন কিংস অ্যারেনার এক কোণে একাকী অনুশীলনে মন দিলেন। পাসিংয়ের অনুশীলন করলেন কিছুক্ষণ। ভুটান ম্যাচের আগে পাওয়া হালকা ব্যথা থেকে সেরে ওঠার ইঙ্গিত পাওয়া গেল। সংবাদ সম্মেলনে টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবুও অধিনায়ককে নিয়ে দিলেন স্বস্তির খবর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তপু।

সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগের সংবাদ সম্মেলনে তপুকে নিয়ে চমকই দেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার বদলে তিনি তপুকে পরিচয় করিয়ে দেন অধিনায়ক হিসেবে।

কিন্তু ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ খেলতে নামে তপুকে ছাড়াই। কারণ হিসেবে জানা যায়, ওয়ার্ম-আপের সময় অস্বস্তি বোধ করেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। তবে, অধিনায়কককে ছাড়াই ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।

শুক্রবার রিকভারি সেশনেও দলের সাথে ছিলেন না তপু। শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় শ্রীলঙ্কা ম্যাচ সামনে রেখে, শুরু হওয়া অনুশীলনে এলেন তিনি। ট্রেনারের সাথে একাকী অনুশীলন করলেন।

আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তার সেরে ওঠার সম্ভাবনা নিয়ে ইতিবাচক বার্তাই দিলেন টিম ম্যানেজার আমিরুল ইসলাম।

“গত ম্যাচে আপনারা দেখেছেন যে সেরা একাদশে তপু ছিল কিন্তু ওয়ার্ম-আপ করতে গিয়ে সে ব্যথা পায়। যার পরিপ্রেক্ষিতে সে খেলতে পারেনি। কিন্তু আমাদের ফিটনেস ট্রেনার, তার পর্যবেক্ষণে ইনশাল্লাহ তপু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

“আমরা আশাবাদী আগামী ১১ তারিখে আমাদের যে শ্রীলঙ্কার সঙ্গে খেলা এবং সেই খেলায় কোচ যদি মনে করে তাহলে তাকে খেলাতে পারে। সে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।”

করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ